Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১০০ দিনের কাজ বন্ধ, গড়ভবানীপুরের রানি ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র বেহাল

পর্যটন কেন্দ্রের চারদিক ভর্তি জঙ্গল, আগাছায়। বিভিন্ন জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে বিষাক্ত পার্থেনিয়াম গাছ।

১০০ দিনের কাজ বন্ধ, গড়ভবানীপুরের রানি ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র বেহাল
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পর্যটন কেন্দ্রের চারদিক ভর্তি জঙ্গল, আগাছায়। বিভিন্ন জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। এমনকী পর্যটন কেন্দ্রের ভিতরে শিশু উদ্যান এবং ইকো পার্ক তৈরির জন্য যেখানে কাজ শুরু হয়েছিল, সেটাও আগাছায় ঢাকা পড়েছে। এখন এমনই দশা উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরের রায়বাঘিনী রানি ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রের। এতে হতাশ পর্যটকরা।

Advertisement

নিজের বিধানসভা কেন্দ্রে মধ্যে থাকা এই পর্যটন কেন্দ্রের বেহাল পরিস্থিতির কথা স্বীকার করে নিয়েছেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। তবে তাঁর দাবি, কেন্দ্র একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে, গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিলের অবস্থাও তেমন ভালো নয়। তাই পর্যটন কেন্দ্রটি আগাছায় ভরে গিয়েছে। তবে খুব শীঘ্রই এটি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে। উদয়নারায়ণপুরের গড়ভবনীপুরে প্রায় ১০ একর জায়গা জুড়ে এই পর্যটন কেন্দ্রটি তৈরি করা হচ্ছে। যদিও একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় বেহাল হয়ে পড়েছে জেলার এই পর্যটন কেন্দ্র। এই বিষয়ে উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন জানান, একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা বিধায়ক সমীর পাঁজার সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছি। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ