Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শুরুর আগেই কাজ বন্ধ

পারিশ্রমিক বাড়ানো সহ সাত দফা দাবিতে সরব হয়েছেন ফেডারেশনের টেকনিশিয়ানরা। এই কারণে শুরুর আগেই তিনটি ধারাবাহিকের কাজ বন্ধ হল।

শুরুর আগেই কাজ বন্ধ
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• পারিশ্রমিক বাড়ানো সহ সাত দফা দাবিতে সরব হয়েছেন ফেডারেশনের টেকনিশিয়ানরা। এই কারণে শুরুর আগেই তিনটি ধারাবাহিকের কাজ বন্ধ হল। জি বাংলার ‘দাদামণি’, ‘কুসুম’ ও স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’র কাজ শুরু নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ‘দাদামণি’র সেট তৈরি থেকে নিজেদের বিরত রেখেছেন টেকনিশিয়ানরা। কোপ পড়তে পারে ‘কুসুম’ ও ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’র উপরেও। রবিবার পর্যন্ত নিজেদের দাবিতে অনড় থেকে কাজ শুরু করেননি টেকনিশিয়ানরা। তবে যে ধারাবাহিকগুলির সম্প্রচার চলছে, সেগুলির কাজে কোনও ব্যাঘাত ঘটেনি। এ প্রসঙ্গে রবিবার দুপুরে স্বরূপ বিশ্বাস জানান, ‘গত ৩১ মার্চ টেকনিশিয়ানদের পারিশ্রমিকের মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকেই আমরা বারবার বৈঠকে বসার কথা জানাচ্ছি। টেকনিশিয়ানদের পারিশ্রমিক বৃদ্ধি, উন্নত মানের খাবার, মহিলা টেকনিশিয়ানদের শৌচালয়ের ব্যবস্থা সহ সাত দফা দাবি রয়েছে আমাদের। আমরা কাজ করতে চাই। দু’টি প্রযোজনা সংস্থা আমাদের সঙ্গে কথা বলছেন। বৈঠকে সমাধান সূত্র মিললেই আমরা কাজে যোগ দেব।’   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ