Bartaman Logo
১৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আদ্র্রা রেল ওভারব্রিজের বেশকিছু অংশে কাজ বাকি, ফের কয়েক দিনের জন্য সেতুতে যান চলাচল বন্ধ করল প্রশাসন

আদ্রা রেল ওভারব্রিজে কাজ বাকি থাকায় প্রশাসন যান চলাচল বন্ধ করে দিয়েছে। দ্রুত কাজ সম্পন্ন করে ব্রিজটি খুলে দেওয়ার আশ্বাস। বিস্তারিত পড়ুন।

আদ্র্রা রেল ওভারব্রিজের বেশকিছু অংশে কাজ বাকি, ফের কয়েক দিনের জন্য সেতুতে যান চলাচল বন্ধ করল প্রশাসন
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য ট্রায়াল রান হিসাবে আদ্রা রেল ওভারব্রিজ খুলে দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত ওভারব্রিজে একাধিক কাজ বাকি রয়েছে। তাই প্রশাসনের তরফ থেকে আদ্রা রেল ওভারব্রিজের কাজের জন্য আবার অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ওভারব্রিজ বন্ধ থাকায় আপাতত এলাকার বাসিন্দাদের নিচের পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে। প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত কাজ করে মানুষের জন্য ওভার ব্রিজ খুলে দেওয়া হবে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ - পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা রেলস্টেশন অত্যন্ত ব্যস্ততম। প্রতিদিন কয়েকশ ট্রেন রেলপথ দিয়ে যাতায়াত করে। যার ফলে প্রায় সময় রেলগেট বন্ধ থাকে। রেলগেট বন্ধ থাকার কারণে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে রোগী ও চাকরিজীবীরা ব্যাপক অসুবিধায় পড়েন। তাই দীর্ঘদিন ধরে আদ্রায় রেল ওভার ব্রিজের দাবিতে আন্দোলন হয়েছিল। কয়েক বছর আগে রেল দপ্তর এবং রাজ্য সরকারের প্রচেষ্টায় ওভারব্রিজের কাজ শুরু হয়। গত ২৭ মে এলাকার মানুষের যাতায়াতের জন্য পরীক্ষামূলকভাবে ব্রিজটি খুলে দেওয়া হয়। এলাকার মানুষ সাময়িক স্বস্তি পায়। কিন্তু আবার ব্রিজটি বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ অসুবিধায় পড়েছে।
প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ইতিমধ্যে রেল ওভার ব্রিজের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত ব্রিজের ওপর আলোর বাতি লাগানোর কাজ বাকি রয়েছে। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে ব্রিজের নীল, সাদা রঙের পরিবর্তন হতে পারে। তাই বাতি লাগানোর কাজ শুরু হয়েছে। ব্রিজের উপর বাতিস্তম্ভ, বৈদ্যুতিক তার রয়েছে। সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। তাই যতদিন না কাজ সম্পন্ন হচ্ছে ততদিন অনির্দিষ্টকালের জন্য ওভার ব্রিজ বন্ধ রাখা হয়েছে।
রেলের তরফ থেকে জানানো হয়েছে, ব্রিজের কিছু কাজ বাকি রয়েছে। কাজ সম্পন্ন হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে ব্রিজটি উদ্বোধন করে মানুষের জন্য খুলে দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ