Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁইথিয়ায় জয়তু সুভাষ গোষ্ঠীর দুর্গাপ্রতিমা তৈরির কাজ শুরু

সাঁইথিয়ায় জয়তু সুভাষ গোষ্ঠীর দুর্গাপ্রতিমা তৈরির কাজ শুরু
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সাঁইথিয়া জয়তু সুভাষ গোষ্ঠী রীতি মেনে প্রতিমা তৈরির কাজ শুরু করল। শনিবার উল্টো রথের দিন প্রথা মেনে কাঠামোপুজো হয়। উদ্যোক্তারা জানান, স্থানীয় শিল্পীর হাতে স্থায়ী মন্দির চত্বরেই প্রতিমা গড়ার কাজ চলবে। কলকাতার কুমোরটুলি থেকে প্রতিমার পোশাক ও অলঙ্কার আসবে। সাবেকি ধাঁচে গড়া প্রতিমাই পুজোর বিশেষ আকর্ষণ।

Advertisement

সংগঠনের সম্পাদক দেবাশিস সাহা বলেন, রীতি মেনে উল্টো রথের দিন প্রতিমা তৈরির কাজ শুরু হয়। তবে এবছর আমরা থিম নির্ভর পুজো থেকে দূরে সরে এসেছি। এবছর থেকে স্থায়ী মন্দিরেই দশভুজার আরাধনা হবে। প্রতিমার পাশাপাশি নতুন মন্দির দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।
বিগত দিনে সাঁইথিয়া জয়তু সুভাষ গোষ্ঠী একের পর থিমের মাধ্যমে পুজোয় দর্শনার্থীদের চমক দিয়েছিল। তাদের ৫১ সতীপীঠ, মহাভারত থিম দর্শনার্থীদের চমক দিয়েছিল। তবে ৩৮তম বর্ষ থেকে জয়তু সুভাষ গোষ্ঠী থিমের লড়াই থেকে সরে দাঁড়িয়েছে। গোষ্ঠীর সদস্যরা জানান, প্রতিবছর থিমের পুজোর জন্য বিপুল টাকা খরচ হতো। এবার থেকে সেই টাকা সমাজসেবায় ব্যবহার হবে। বছরভর সেই টাকা থেকে এলাকার দুঃস্থদের প্রয়োজন অনুযায়ী খাদ্যসামগ্রী, জামাকাপড় বা শিক্ষাসামগ্রী দেওয়া হবে।
গোষ্ঠীর সদস্যরা জানিয়েছেন, ২০২১ সাল থেকে সাঁইথিয়ার ৮নম্বর ওয়ার্ডে ২০লক্ষ টাকা খরচে স্থায়ী মন্দির গড়া শুরু হয়েছিল। এখন নির্মাণকাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ তাড়াতাড়ি শেষ করা হবে। এবার পুজোর আগেই মন্দির নির্মাণ শেষ হবে। দক্ষিণ ভারতের মন্দিরের ধাঁচে এই মন্দির গড়ে তোলা হচ্ছে। থিমের যুগে এই মন্দির দর্শনার্থীদের নজর কাড়বে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ