Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

জাহাজ শিল্পে অংশগ্রহণ বেড়েছে নারীদের

জাহাজ চলাচল ক্ষেত্রের (মেরিটাইম) কাজে মহিলাদের যোগদান ২০২০ সালের তুলনায় ৩৪০ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল দিল্লিতে আয়োজিত দশম ‘ইন্ডিয়ান ওশান ডায়ালগ’ নামে এক অনুষ্ঠানে একথা বলেছেন।

জাহাজ শিল্পে অংশগ্রহণ বেড়েছে নারীদের
  • ৮ মে, ২০২৬ ১২:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাহাজ চলাচল ক্ষেত্রের (মেরিটাইম) কাজে মহিলাদের যোগদান ২০২০ সালের তুলনায় ৩৪০ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল দিল্লিতে আয়োজিত দশম ‘ইন্ডিয়ান ওশান ডায়ালগ’ নামে এক অনুষ্ঠানে একথা বলেছেন। তিনি বলেন, দেশের জাহাজ চলাচল ক্ষেত্রে উন্নতির অন্যতম স্তম্ভ হল ‘নারী শক্তির’ যোগদান। মেরিটাইম সেক্টরের উন্নতি কেন্দ্রের মোদি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে তিনি জানিয়েছেন। এই উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি কেন্দ্রীয় সরকার নিয়েছে। আগামী দিনে মেরিটাইম সেক্টর আরো উন্নতি করবে। এতে দেশের আর্থিক প্রগতি হবে। এই অনুষ্ঠানে মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফল এবং ইয়েমেনের অন্যতম মন্ত্রী আল কাদামি উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, ভারত মহাসাগর এলাকার দেশগুলিকে নিয়ে মেরিটাইম ক্ষেত্রে আরো বোঝাপড়া ও উন্নতির জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ