Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিলাদের মন কোন ফুলে, জোর চর্চা পূর্ব মেদিনীপুরে

পূর্ব মেদিনীপুরে ১৬টি আসনে ৩৮লক্ষ ৫৮হাজার ভোট পড়েছে। তারমধ্যে ১৮লক্ষ ৯৯হাজার অর্থাৎ প্রায় ১৯লক্ষ মহিলা ভোটার

মহিলাদের মন কোন ফুলে, জোর চর্চা পূর্ব মেদিনীপুরে
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০

শ্রীকান্ত পড়্যা তমলুক: পূর্ব মেদিনীপুরে ১৬টি আসনে ৩৮লক্ষ ৫৮হাজার ভোট পড়েছে। তারমধ্যে ১৮লক্ষ ৯৯হাজার অর্থাৎ প্রায় ১৯লক্ষ মহিলা ভোটার। প্রথম দফায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন মহিলারা। ভোটদানে মহিলা ভোটারদের এমন সাড়া দেখে  জয় নিয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। প্রতিষ্ঠান বিরোধিতার চেয়েও এবার ভোটে বিজেপির অস্ত্র ধর্মীয় মেরুকরণ। সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধাড়া, মাতঙ্গিনী হাজরার জেলায় বিভাজনের সেই অস্ত্র কাজ করেনি বলে শাসক শিবিরের বক্তব্য। আপাতত তৃণমূল নেতৃত্ব কর্মীদের স্ট্রংরুম পাহারার নির্দেশ দিয়েছে। তাঁদের বক্তব্য, ইভিএম বদলাতে না পারলেই একুশের মতো এবারও ৪মে সবুজ আবিরে ভাসবে বাংলা।

Advertisement

২০২১সালে এই জেলায় মোট ১৬টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ন’টি এবং বিজেপি সাতটি আসনে জয়ী হয়েছিল। এবার বিজেপির দখলে থাকা ময়না, নন্দীগ্রাম, খেজুরি ও ভগবানপুর আসন দখল করার বিষয়ে আত্মবিশ্বাসী জোড়াফুল শিবির। ময়নায় ২লক্ষ ৪৩হাজার ভোটার ভোটে অংশগ্রহণ করেছেন। তারমধ্যে ১লক্ষ ২০হাজার মহিলা ভোট। নন্দীগ্রামে মোট ২লক্ষ ৫০হাজার ভোটার ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। তারমধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ২৮হাজার এবং মহিলা ভোটার ১লক্ষ ২১হাজার। খেজুরি বিধানসভায় মোট ২লক্ষ ৩৩হাজার ভোটার ভোট দিয়েছেন। তারমধ্যে পুরুষ ১লক্ষ ২১হাজার এবং মহিলা ১লক্ষ ১২হাজার। ভগবানপুরে মোট ২লক্ষ ৪৫হাজার ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন। পুরুষ ভোটার ১লক্ষ ২৫হাজার এবং মহিলা ভোটার ১লক্ষ ২০হাজার। কাঁথি উত্তর ও কাঁথি দক্ষিণ আসনেও এবার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কাঁথি উত্তরে মোট ২লক্ষ ৪৬হাজার ভোটার ভোট দিয়েছেন। তারমধ্যে মহিলা ভোটার ১লক্ষ ২০হাজার এবং পুরুষ ভোটার ১লক্ষ ২৬হাজার। দক্ষিণ কাঁথিতে মোট ২লক্ষ ন’হাজার ভোটার ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ পাঁচ হাজার এবং মহিলা ভোটার ১লক্ষ চার হাজার। জেলার অধিকাংশ বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটারদের ব্যাপক অংশগ্রহণ হয়েছে। সেকারণে আশায় বুক বাঁধছেন জোড়াফুলের নেতারা। তাই ফলাফল জানতে দু’পক্ষই ৪তারিখের দিকে মুখিয়ে আছে। 
পূর্ব মেদিনীপুর জেলায় ১৪লক্ষ ২৯হাজার ৮৭৯জন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পান। তাঁদের একটা বড় অংশ এই সরকারকে টিকিয়ে রাখার লক্ষ্যে মত প্রকাশ করেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। বিজেপি ভোটপ্রচারে মহিলাদের মাসে তিন হাজার টাকা দেওয়ার ঘোষণা করলেও অনেকেই ভরসা রাখতে পারেননি। সেকারণে এই জেলায় মহিলা ভোটাররা শাসক দলকে স্বস্তিতে রাখছেন। এর বাইরে মহিলা ভোটারদের একটা বড় অংশ কন্যাশ্রী ও রূপশ্রী উপভোক্তা।

সম্পর্কিত সংবাদ