Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ মহিলাদের ইউরো কাপ ফাইনাল: ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই স্পেনের

শেষ কয়েক বছর মহিলাদের ফুটবলে সবচেয়ে সফল দল তারা। বিশ্বকাপ, নেশনস লিগ ঘরে তুলেছে স্পেন। তবে ইউরো কাপ অধরাই রয়েছে স্প্যানিশ আর্মাডার। টুর্নামেন্টে প্রথমবারের জন্য ফাইনালে খেলতে নামছে ২০২৩ বিশ্বচ্যাম্পিয়নরা।

আজ মহিলাদের ইউরো কাপ ফাইনাল: ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই স্পেনের
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জুরিখ: শেষ কয়েক বছর মহিলাদের ফুটবলে সবচেয়ে সফল দল তারা। বিশ্বকাপ, নেশনস লিগ ঘরে তুলেছে স্পেন। তবে ইউরো কাপ অধরাই রয়েছে স্প্যানিশ আর্মাডার। টুর্নামেন্টে প্রথমবারের জন্য ফাইনালে খেলতে নামছে ২০২৩ বিশ্বচ্যাম্পিয়নরা। রবিবার খেতাবি লড়াইয়ে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজেয় বোনমাতিরা। সেই ছন্দ বজায় রেখে প্রথমবারের জন্য ইউরোপ সেরার স্বাদ পেতে মরিয়া মন্তসে তোমার মেয়েরা। পক্ষান্তরে, খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে ইংল্যান্ড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হারের পরই দুরন্ত প্রত্যাবর্তনে ফাইনালে পৌঁছেছে সারিনা ওয়েগম্যান-ব্রিগেড। এবার স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরো কাপ ঘরে তুলছে বদ্ধপরিকর লরেন জেমস-লুসি ব্রোঞ্জেরা।

Advertisement

ইউরো কাপের লড়াইয়ে নামার আগে নেশনস লিগে শেষবার মুখোমুখি হয়েছিল স্পেন ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের লড়াইয়ে প্রথম পর্বে হারলেও, ফিরতি পর্বে ঘরের মাঠে জয় পায় ২০২৩ বিশ্বচ্যাম্পিয়নরা। স্পেনের হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন ক্লডিয়া পিনা, এস্টার গনজালেসরা। ছয় ম্যাচ বাদে গোলে ফিরেছেন বোনমাতি। সব মিলিয়ে খেতাবি লড়াইয়ে নামার আগে বেশ আত্মবিশ্বাসী স্পেন। কোচ মন্তসে তোমার জানান, ‘গত দু’বছর দারুণ কেটেছে। এই পর্বে দল বিশ্বকাপ, নেশনস লিগ জিতেছে। এবার ইউরো কাপ জিতে বৃত্ত সম্পূর্ণ করতে চাই। তবে লড়াইটা সহজ হবে না। ফাইনালে কোনও ফেভারিট হয় না। ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে।’
চলতি ইউরো কাপে রক্ষণের দুর্বলতায় বারবার ভুগতে হয়েছে ইংল্যান্ডকে। নেদারল্যান্ডস বাদে সব ম্যাচেই গোল হজম করেছে তারা। তাই ফাইনালের আগে দুর্গ অক্ষত রাখাই চ্যালেঞ্জ কোচ সারিনা ওয়েগম্যানের। তাঁর কথায়, ‘স্পেনের বিরুদ্ধে লড়াইটা বেশ কঠিন। তবে আমরাও তৈরি। এক উপভোগ্য লড়াই হতে চলেছে।’
 ম্যাচ শুরু রাত ৯-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার ফ্যানকোড অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ