Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬

পুদুচেরি, অসম ও কেরলে ভোটদানের হারে এগিয়ে নারীরা

অসম, কেরল ও পুদুচেরির বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়েছে। সব জায়গাতেই নজর কেড়েছে ভোটের হার। শুক্রবার ভোটদানের লিঙ্গভিত্তিক তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

পুদুচেরি, অসম ও কেরলে ভোটদানের হারে এগিয়ে নারীরা
  • ১২ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: অসম, কেরল ও পুদুচেরির বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়েছে। সব জায়গাতেই নজর কেড়েছে ভোটের হার। শুক্রবার ভোটদানের লিঙ্গভিত্তিক তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে দেখা গিয়েছে, ভোটদানের হারে পুরুষদের পিছনে ফেলে দিয়েছেন মহিলারা। 

Advertisement

পুদুচেরিতে প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছিল। অসম ও কেরালাতেও ভোটদানের হার ছিল ৮০ শতাংশের বেশি। মোট ভোট শতাংশের মতো নারীদের অংশগ্রহণেও কেরল ও অসমের থেকে এগিয়ে রয়েছে কেন্দ্রশাসিত পুদুচেরি। এখানে মোট মহিলাদের ভোটারের ৯১.৪০ শতাংশ ভোট দিয়েছেন। পুরুষদের ভোটের হার ৮৮.১৩ শতাংশ। অর্থাৎ এই কেন্দ্রশাসিত অঞ্চলে নারী ও পুরুষের ভোটদানের ফারাক প্রায় ৩ শতাংশ। অসমে মহিলা ভোটের হার ৮৬.৫০ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে এই হার ৮৫.৩৩ শতাংশ। ফারাক ১ শতাংশের। কেরলে এই পার্থক্য প্রায় ৬ শতাংশ। সেরাজ্যে ৮১.১৯ শতাংশ মহিলা ভোটার মতাধিকার প্রয়োগ করেছেন।  সেখানে পুরুষদের ভোটের হার ৭৫.১৯ শতাংশ। তবে এই প্রবণতা একেবারেই নতুন নয় বলে জানিয়েছে কমিশন। ২০১১ ও ২০১৬ সালেও মহিলাদের ভোটের হার বেশি ছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ