নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনন্দপুর এলাকায় এক মহিলার কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে বিপ্লব মণ্ডল নামে এক যুবককে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগকারিনী মহিলা আনন্দপুর এলাকা দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এই সময় আচমকাই এক যুবক পিছন থেকে এসে তাঁর মোবাইল ছিনতাই করে পালায় বলে অভিযোগ। এরপর তিনি আনন্দপুর থানায় অভিযোগ করেন। সিসি ক্যামেরা দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ।



