Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিম না পাওয়ায় প্রতিবাদ মহিলার, চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম নিয়ে কর্মী ও অভিভাবকের হাতাহাতিতে হুলুস্থুল বাধল শীতলকুচিতে। বৃহস্পতিবার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বড় কৈমারি পঞ্চায়েতের নলগ্রামের ২৩৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

ডিম না পাওয়ায় প্রতিবাদ মহিলার, চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শীতলকুচি: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম নিয়ে কর্মী ও অভিভাবকের হাতাহাতিতে হুলুস্থুল বাধল শীতলকুচিতে। বৃহস্পতিবার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বড় কৈমারি পঞ্চায়েতের নলগ্রামের ২৩৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। স্থানীয়দের অভিযোগ, এদিন গ্রামের হাসিনা বানুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই কেন্দ্রের কর্মী প্রতিমা বর্মন। বিষয়টি শুনে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পরে কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখান তাঁরা। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে উদ্ধার করে নিয়ে আসে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। 

Advertisement

হাসিনা বানুর অভিযোগ, বুধবার আমাকে ডিম দেওয়া হয়নি। এদিন ডিম দেওয়ার কথা ছিল, কিন্তু দেননি। আমি ডিম নিতে গেলে চুলির মুঠি ধরে মারধর করেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। মাঝেমধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন না কর্মী। বেশিরভাগ দিন শুধু ডিম দিয়েই চলে যান। 
অভিযোগ অস্বীকার করে কর্মী প্রতিমা বর্মন বলেন, আমার কেন্দ্রে হেল্পার নেই। একাই সবকিছু সামলাতে হয়। আমি কাউকে মারধর করিনি। আমাকে হেনস্তা করা হয়েছে। বিষয়টি সিডিপিও’কে জানিয়েছি। 
শীতলকুচি ব্লক সুসংহত শিশুবিকাশ প্রকল্প আধিকারিক প্রীতম বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি নিয়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। খতিয়ে দেখা হবে।
শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, বাসিন্দাদের বুঝিয়ে বিক্ষোভ তুলে দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ