Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ঘরে স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে মরণঝাঁপ

দাম্পত্য কলহের জেরে মর্মান্তিক পরিণতি বেঙ্গালুরুর যুগলের। সোমবার কোঠানুর এলাকায় ভানু চন্দ্রশেখর রেড্ডি ও তাঁর স্ত্রী সাজিয়া রেড্ডির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘরে স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে মরণঝাঁপ
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: দাম্পত্য কলহের জেরে মর্মান্তিক পরিণতি বেঙ্গালুরুর যুগলের। সোমবার কোঠানুর এলাকায় ভানু চন্দ্রশেখর রেড্ডি ও তাঁর স্ত্রী সাজিয়া রেড্ডির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, বাড়িতে ফিরে ভানুর ঝুলন্ত দেহ আবিষ্কার করেন স্ত্রী। তারপরেই ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। আবাসনের নীচ থেকে সাজিয়ার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই দম্পতি আদতে পাশের রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা। ৯ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু’জনে। তার আগে বেশ কয়েকবছর তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিল। তবে সম্প্রতি ওই যুগলের মধ্যে অশান্তি লেগেই থাকত। তার জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ