Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গায় ঝাঁপ মহিলার, বাঁচাল পুলিস

লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। খবর পেয়ে দ্রুত তৎপরতার সঙ্গে সেই মহিলাকে উদ্ধার করল কলকাতা রিভার ট্রাফিক পুলিস (আরটিপি)।

গঙ্গায় ঝাঁপ মহিলার, বাঁচাল পুলিস
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। খবর পেয়ে দ্রুত তৎপরতার সঙ্গে সেই মহিলাকে উদ্ধার করল কলকাতা রিভার ট্রাফিক পুলিস (আরটিপি)। সোমবার দুপুর তিনটে নাগাদ শিপিং জেটির কাছে ঘটনাটি ঘটে। মহিলার বয়স আনুমানিক ৫০ বছর। এদিন আচমকাই হাওড়া থেকে কলকাতা আসার পথে মাঝ গঙ্গায় ঝাঁপ দেন ওই মহিলা। লঞ্চের তরফেই আরটিপির কাছে খবর আসে। দ্রুত জেটস্কি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান এক সাব ইনসপেক্টর ও দু’জন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মী। মহিলাকে উদ্ধার করে উত্তর বন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। পরে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ