Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাইনি অপবাদ দিয়ে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার তিন প্রতিবেশী

কালীপুজার রাতে ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পাড়া থানার চাপুড়ি গ্রামে।

ডাইনি অপবাদ দিয়ে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার তিন প্রতিবেশী
  • ২১ অক্টোবর, ২০২৫ ১৫:১০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর : কালীপুজার রাতে ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পাড়া থানার চাপুড়ি গ্রামে। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পদবী টুডু। বয়স ৩২ বছর।

Advertisement

এলাকাবাসীদের সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ির মেঝেতে রক্তাক্ত অবস্থায় পদবীদেবীকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে। এরপরে নিয়ে যাওয়া হয় স্থানীয় পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক পদবী টুডুকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতার পরিবারের দাবি, প্রতিবেশী কয়েকজন পদবীদেবীকে ডাইনি অপবাদ দিয়ে কালীপুজোর রাতে বাড়ি থেকে রীতিমতো টেনে নিয়ে যায়। তারপরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ