Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ের তিন দিনের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু মহিলার, রহস্য

বিয়ের তিন দিনের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু মহিলার, রহস্য
  • ২৫ মে, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: বিয়ের তিন দিনের মধ্যেই এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। শনিবার ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির গণ্ডগোলজোতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম ফুলমায়া পিঠাকোটে (৩৫)। তিনি নেপালের বাসিন্দা। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, দিন তিনেক আগে নেপালের বাসিন্দা দীনেশ তামাং ফুলমায়াকে বিয়ে করেন। এরপর পানিট্যাঙ্কির গণ্ডগোলজোতের একটি ভাড়া বাড়িতে তোলেন। দু’জনেরই দ্বিতীয় বিয়ে ছিল। তাঁরা নেপাল থেকে এখানে পালিয়ে এসেছিলেন। 

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃতের স্বামী জানিয়েছেন, রাতে তাঁরা মদ্যপান করে ঘুমিয়ে পড়েন। এদিন সকালে তিনি বউকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে ফাঁস কাটতেই নীচে পড়ে মাথা ফেটে যায়। সন্দেহজনক অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ায় ঘটনা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। দীনেশ পানিট্যাঙ্কিতে শ্রমিকের কাজ করেন। তাঁর প্রথম স্ত্রী কাজের সূত্রে দুবাইয়ে থাকেন। এদিকে প্রথম স্ত্রীর অনুপস্থিতির সুযোগে তিনি নেপালের ওই মহিলাকে বিয়ে করে পানিট্যাঙ্কিতে চলে আসেন। তবে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কি না তা পুলিস তদন্ত করে দেখছে। পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি প্রতাপ লেপচা বলেন, ওই দম্পতি নেপালের বাসিন্দা। তাঁরা পানিট্যাঙ্কিতে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। সেখানে রাতে পার্টি করে স্বামী ঘুমিয়ে যাওয়ার পর বউ ফাঁস লাগায় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ