Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

চলতি মাসেই দু'বার প্রতারণার শিকার মহিলা! ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও জমানো টাকা

একবার নয় চলতি মাসেই দু'বার সাইবার ক্রাইমের জালে পড়ে টাকা খাওয়াতে হল ময়নাগুড়ির আইসিডিএস সেন্টারের কর্মী কল্পনা সেনকে।

চলতি মাসেই দু'বার প্রতারণার শিকার মহিলা! ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও জমানো টাকা
  • ৩১ জুলাই, ২০২৬ ০৭:৫৮
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: একবার নয় চলতি মাসেই দু'বার সাইবার ক্রাইমের জালে পড়ে টাকা খাওয়াতে হল ময়নাগুড়ির আইসিডিএস সেন্টারের কর্মী কল্পনা সেনকে। শুক্রবার তিনি ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

Advertisement

কল্পনা সেন অভিযোগ করে বলেন, গত ১৬ তারিখ তার মোবাইলে একটি রাষ্ট্রীয় ব্যাংকের কর্মীর পরিচয় দিয়ে একজন ফোন করেন। ওই ব্যক্তির রীতিমতো কল্পনা সেনের নাম ধরে ডাকেন। এরপর তাঁর যে অ্যাকাউন্ট নম্বর সেটাও জানিয়ে দেন। পরবর্তীতে তিনি বলেন ই-কেওয়াইসি করা হচ্ছে। আপনি এখনো করেননি কেন? ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নাম ধরে ডাকলে কল্পনা কিছুটা বিশ্বাসও করে ফেলেন। যদিও তিনি ওই ব্যক্তিকে বলেন ব্যাংকে গিয়ে আমি ই-কেওয়াইসি করব। কিন্তু ওই ব্যক্তি একাধিকবার ফোন করেন এমনকি হুমকি পর্যন্ত দেন বলে অভিযোগ। পরবর্তীতে কল্পনা সেনের মোবাইলে একটি এপিকে ফাইল আসে। তার কিছু সময় পর তার অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার টাকা চলে যায়। 

গত ২৯ তারিখ ফের কয়েক হাজার টাকার প্রতারণার শিকার হন তিনি। সাইবার সহায়তা কেন্দ্রের এক আধিকারিক বলেন, কল্পনা সেনের সমগ্র মোবাইল হ্যাক করে নেওয়া হয়েছিল। এপিকে ফাইল ডাউনলোড করায় এই সমস্যা হয়েছে। তাকে প্রথম দিন সাইবার সহায়তা কেন্দ্রে আসতে হতো। কিন্তু তিনি তা না করায় প্রতারকরা আরো সুযোগ পেয়ে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ