Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬

গুয়াহাটির বারে মহিলাকে মার, ধৃত ৭

অসমের গুয়াহাটির খানাপাড়ার একটি বারে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

গুয়াহাটির বারে মহিলাকে মার, ধৃত ৭
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের গুয়াহাটির খানাপাড়ার একটি বারে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বারের ম্যানেজার ও কর্মীরাও। বৃহস্পতিবার গভীর রাতে খানাপাড়ার দ্য লোকালস বারে ঘটনাটি ঘটে। ইতিমধ্যে একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, মেঝেতে নগ্ন অবস্থায় পড়ে মহিলা। তাঁকে লাগাতার  লাথি মেরে চলেছেন কয়েকজন। তার আগে ওই মহিলাকে চার তলা থেকে টানতে টানতে নীচে নামানো হয়। চলতে থাকে মারধর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ