Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬

কাউন্সিলার পদে ইস্তফা শ্রীলেখার

কেরল বিজেপির অন্দরে অশান্তির ছায়া! তিরুবনন্তপুরম পুরনিগমের কাউন্সিলার পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেত্রী আর শ্রীলেখা।

কাউন্সিলার পদে ইস্তফা শ্রীলেখার
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: কেরল বিজেপির অন্দরে অশান্তির ছায়া! তিরুবনন্তপুরম পুরনিগমের কাউন্সিলার পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেত্রী আর শ্রীলেখা। কেরল পুলিশের প্রাক্তন ডিজি শ্রীলেখা সস্তমঙ্গলম ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন। শনিবার তিনি মেয়র ভি ভি রাজেশের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তবে পুরসভার সচিবের কাছে পদত্যাগের চিঠি জমা দেওয়ার পরই সেটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে। যদি শেষ পর্যন্ত তাঁর আবেদন মঞ্জুর হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে বর্তমান বোর্ড। মাস কয়েক আগেই ৪৫ বছরের বাম শাসন সরিয়ে তিরুবনন্তপুরম পুরনিগমের দখল নিয়েছিল পদ্মশিবির। যদিও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তাদের ছিল না। নির্দল কাউন্সিলারের সমর্থনে বোর্ড গঠন করে বিজেপি। তবে শুরু থেকেই মেয়র পদ থেকেই পদ্মশিবিরের অন্দরে দ্বন্দ্ব ছিল। মেয়র না করায় অসন্তুষ্ট ছিলেন শ্রীলেখা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ