Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বালিটিকুরিতে গাঁজা সহ গ্রেফতার মহিলা

মঙ্গলবার হাওড়ার বালিটিকুরি এলাকা থেকে গাঁজা পাচার চক্রের এক মহিলার কিংপিনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম শামভু ভার্মা।

বালিটিকুরিতে গাঁজা সহ গ্রেফতার মহিলা
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: মঙ্গলবার হাওড়ার বালিটিকুরি এলাকা থেকে গাঁজা পাচার চক্রের এক মহিলার কিংপিনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম শামভু ভার্মা। ধৃতের কাছ থেকে প্রায় ২১ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তকে এদিন হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক গৈরিক রায় ৯ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার পোস্তা থেকে প্রায় ২১ কেজি গাঁজা নিয়ে ডোমজুড়ের বাঁকরাতে আসছিল ওই মহিলা। গোপন সূত্রে সেই খবর জানতে পেরে বালিটিকুড়ি এলাকায় ফাঁদ পাতে পুলিশ। রাস্তাতেই হাতেনাতে ধরা হয় মহিলাকে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, পোস্তা থেকে গাঁজা সংগ্রহ করে বাঁকড়ায় নিয়ে আসার কথা ছিল তার। দীর্ঘদিন ধরেই সে এই কাজ করছে। পুলিশ জানিয়েছে, মহিলা গাঁজা পাচার চক্রের অন্যতম কিংপিন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ