নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বউমার বিরুদ্ধে শ্বশুরকে খুন করার অভিযোগ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার রাজাপুর এলাকায়। মৃতের নাম স্বপন সর্দার (৬৫)। জানা গিয়েছে, ছেলে-বউমার মধ্যে সাংসারিক ঝগড়া চলছিল। দুইজনেই মারমুখী হয়েছিলেন। সেই অবস্থায় কাঁচি নিয়ে বরকে মারতে যান স্ত্রী। স্বপনবাবু ছেলেকে বাঁচাতে বউমার সামনে চলে আসেন। তখন কাঁচিটি স্বপনবাবুর বুকে গেঁথে যায়। এরপর তড়িঘড়ি আহত বৃদ্ধকে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিস অভিযুক্ত বউমাকে মৌসুমি সর্দারকে গ্রেপ্তার করে।



