Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

মন্ত্রী, বিধায়ক, ঠিকাদারদের বিরুদ্ধে একাধিক মামলা, এবার মামলাকারীর ভূমিকা নিয়েই পুলিশি রিপোর্ট তলব হাইকোর্টের!

এ যেন উলটপুরাণ! এক মামলাকারীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে সরাসরি পুলিশকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মন্ত্রী, বিধায়ক, ঠিকাদারদের বিরুদ্ধে একাধিক মামলা, এবার মামলাকারীর ভূমিকা নিয়েই পুলিশি রিপোর্ট তলব হাইকোর্টের!
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ যেন উলটপুরাণ! এক মামলাকারীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে সরাসরি পুলিশকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুধু তদন্তই নয়, যাবতীয় বিষয় খতিয়ে দেখে পুলিশকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ। 

Advertisement

এক মামলাকারী সম্পর্কে কেন এত গুরুতর পদক্ষেপ? সম্প্রতি প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলার শুনানি হয়। তাতে মামলাকারী নিজেকে ভারতীয় নাগরিক হিসাবে উল্লেখ করে গোটা উত্তর ২৪ পরগনা জেলার মানুষের স্বার্থে মামলা দায়ের করেছেন বলে দাবি করেন। শুধু তাই নয়, মামলাকারী গত ১৬ বছরে হাইকোর্টে মোট ৪৩টি মামলা দায়ের করেছেন বলে জানা যায়। মামলাগুলির সিংহভাগই জনস্বার্থ মূলক। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, মামলাগুলি দায়ের হয়েছে মূলত বিল্ডার, ডেভেলপার, ঠিকাদারদের বিরুদ্ধে। এছাড়াও মন্ত্রী ও বিধায়কের বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পত্তি থাকার অভিযোগেও একাধিক মামলা দায়ের করেছেন ওই ব্যক্তি। শুনানিতে আদালত জানিয়েছে, স্রেফ মামলাকারীর অনুপস্থিতির কারণে এখনো একাধিক মামলা ঝুলে রয়েছে। ঠিক এই কারণেই ওই মামলাকারীর সম্পর্কে পুলিশি রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। একই সঙ্গে হুঁশিয়ারির সুরে আদালত জানিয়েছে, যদি দেখা যায় মামলাগুলি করার পিছনে ওই ব্যক্তির অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেক্ষেত্রে মামলাকারীর বিরুদ্ধে আদালত কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবে। ৮ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ