Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

জয়ী উত্তর ২৪ পরগনা ও হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

বেঙ্গল সুপার লিগে ফের রেফারির মান নিয়ে দেখা দিল প্রশ্ন। বুধবার টুর্নামেন্টের সেমি-ফাইনালের প্রথম লেগে ইস্ট বেঙ্গল মাঠে মুখোমুখি হয়েছিল জেএইচআর রয়্যাল সিটি ও উত্তর ২৪ পরগনা।

জয়ী উত্তর ২৪ পরগনা ও হাওড়া-হুগলি ওয়ারিয়র্স
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেঙ্গল সুপার লিগে ফের রেফারির মান নিয়ে দেখা দিল প্রশ্ন। বুধবার টুর্নামেন্টের সেমি-ফাইনালের প্রথম লেগে ইস্ট বেঙ্গল মাঠে মুখোমুখি হয়েছিল জেএইচআর রয়্যাল সিটি ও উত্তর ২৪ পরগনা। ম্যাচের ৬১ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে উত্তর ২৪ পরগনার ফ্র্যাঞ্চাইজি দলটিকে কাঙ্ক্ষিত লিড এনে দেন আইদারা। শেষ পর্যন্ত এই গোলই দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। প্রথম লেগে জিতে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল গৌতম ঘোষের ছেলেরা। আর হেরে ম্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন রয়্যাল সিটির কোচ সৈয়দ রামন। তাঁর দাবি, রেফারির ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হল তাঁদের। ৩০ জানুয়ারি ফিরতি লেগে কল্যাণীতে ফের লড়াইয়ে নামবে দু’দল।

Advertisement

কল্যাণীতে দিনের অপর সেমি-ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে সুন্দরবন বেঙ্গল অটো এফসি’কে ৪-৩ গোলে হারাল হাওড়া হুগলি ওয়ারিয়র্স। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিকে জয়ের নায়ক পাওলো সিজার। এছাড়া হাওড়া-হুগলির হয়ে জাল কাঁপান ফায়েজ ইফতেকার খান। সুন্দরবনের হয়ে জোড়া গোল রিচমন্ডের। অপর গোলটি কিপগেনের। উল্লেখ্য, গ্রুপ পর্বের জোড়া সাক্ষাতে সুন্দরবন বেঙ্গল অটো এফসি’কে হারাতে পারেনি ব্যারেটো ব্রিগেড। তবে নক-আউটের লড়াইয়ে প্রথম লেগে জিতে সুবিধাজনক অবস্থায় হাওড়া-হুগলি। সুন্দরবনের কাছে অবশ্য সুযোগ থাকছে। ৩০ জানুয়ারি ফিরতি লেগে ইস্ট বেঙ্গল মাঠে ফের মুখোমুখি হবে দু’দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ