Bartaman Logo
১০ জুন, ২০২৬

আজই কি পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা? বিকেলে সাংবাদিক সম্মেলনের ডাক নির্বাচন কমিশনের

রবিবারই কি ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট? রাজনৈতিক মহলের ধারণা এমনটাই। কারণ, আজ বিকেল চারটের সময় সাংবাদিক সম্মেলন ডেকেছে নির্বাচন কমিশন।

আজই কি পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা? বিকেলে সাংবাদিক সম্মেলনের ডাক নির্বাচন কমিশনের
  • ১৫ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১৫ মার্চ: রবিবারই কি ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট? রাজনৈতিক মহলের ধারণা এমনটাই। কারণ, আজ বিকেল চারটের সময় সাংবাদিক সম্মেলন ডেকেছে নির্বাচন কমিশন। দিল্লির বিজ্ঞান ভবনে এই সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছাড়াও থাকার কথা কমিশনের ফুল বেঞ্চের। সূত্রের খবর, এদিনই পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীর ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন।

Advertisement

এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কত দফায় হবে নির্বাচন। এর আগে দেখা গেছে রাজ্যে সাত দফা পর্যন্ত ভোট হয়েছে। কিন্তু এবার যাতে তা না হয় তা বারবার কমিশনকে জানিয়েছে বিরোধী দলগুলো। ৮ মার্চ শহরে এসেছিল জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ। তাদের কাছে বিজেপি সহ সব বিরোধী দলই দাবি করেছিল এক দফায় ভোটের। সর্বোচ্চ দু দফা। যদিও তৃণমূলের পক্ষ থেকে কোন দফার দাবি জানানো হয়নি। নির্ঘন্ট ঘোষণার আগে রাজনৈতিক মহলের ধারণা এবার বাংলায় অনেকটাই কমবে নির্বাচনের দফা।   

কমিশন সূত্রে খবর, অতীতে নির্বাচনকে কেন্দ্র করে বারবার হিংসার অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। আর সেই কথা মাথায় রেখে আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে পারে বাংলায়। রাজ্যে প্রথম দফার ভোট হওয়ার সম্ভাবনা ১৫ এপ্রিলের পর।

Advertisement
সম্পর্কিত সংবাদ