Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬

ভারতীয় পণ্যে ১০০ শতাংশ শুল্ক: বিল পৌঁছল ট্রাম্পের টেবিলে, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

মার্কিন আইনসভা ‘কংগ্রেস’-এ পাশ হওয়া এই বিল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। আজ, বৃহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়েছে।

ভারতীয় পণ্যে ১০০ শতাংশ শুল্ক: বিল পৌঁছল ট্রাম্পের টেবিলে, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩০
Prefer us on Google

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর অধিকার দেওয়া হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি হিসাবেই চাপানো হতে পারে এই বিপুল শুল্কের বোঝা। ফলে বিষয়টি এখন ট্রাম্পের কোর্টে।

Advertisement

এদিকে,  মার্কিন আইনসভা ‘কংগ্রেস’-এ পাশ হওয়া এই বিল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। আজ, বৃহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। দেশের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নয়াদিল্লি দৃঢ়প্রতিজ্ঞ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বহুদিন ধরেই আমেরিকা বলে আসছে, খনিজ তেল বিক্রি করে পাওয়া টাকা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে মস্কো। সে কারণে ভারত সহ সব দেশকে রুশ তেল কেনা থেকে বিরত থাকতে বলেছিল আমেরিকা। সেই হুঁশিয়ারি উড়িয়ে দেয় নয়াদিল্লি। সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ‘দেশের ১৪০ কোটি মানুষের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’ এদিনের বিবৃতিতে আরো একবার জোরাল ভাবে সেই অবস্থান স্পষ্ট করা হয়েছে। এও বলা হয়েছে যে,  ‘বিশ্ব বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির উপর ভিত্তি করে ভারত জ্বালানি কেনার উৎসে বৈচিত্র আনার উদ্যোগ জারি রাখবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ