Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতার সঙ্গেই কি অন্যান্য পুরসভার ভোট, প্রস্তুতি নিয়ে আতান্তরে বিজেপি

আগামী ডিসেম্বরে কলকাতা পুরসভার ভোট হবে। কিন্তু রাজ্যের অন্যান্য পুরসভার নির্বাচন একইসঙ্গে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

কলকাতার সঙ্গেই কি অন্যান্য  পুরসভার ভোট, প্রস্তুতি নিয়ে আতান্তরে বিজেপি
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ডিসেম্বরে কলকাতা পুরসভার ভোট হবে। কিন্তু রাজ্যের অন্যান্য পুরসভার নির্বাচন একইসঙ্গে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে ডিসেম্বরে কলকাতা পুরভোট এবং রাজ্যের অন্যান্য পুরসভার নির্বাচনি প্রস্তুতি একইসঙ্গে নিতে হবে কি না, তা নিয়ে চরম দ্বিধায় পড়ে গিয়েছে বিজেপি। সেইমতো রণকৌশল তৈরি করতেও তাই রীতিমতো বেগ পেতে হচ্ছে বঙ্গ বিজেপিকে। এব্যাপারে সোমবার দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘সব পুরসভার চরিত্র আলাদা। তাই শেষ পর্যন্ত কী হবে, তা জানি না। কিন্তু নির্বাচনি প্রচারের ব্যাপারে দলগতভাবে কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি।’ 

Advertisement

শমীকবাবুর এমন মন্তব্য থেকে একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার। তা হল, রাজ্যে যাবতীয় পুর নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলের অন্দরেই বিভ্রান্তি এবং সংশয় তৈরি হচ্ছে। যদিও বিজেপির অন্দরে একইসঙ্গে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, রাজ্যে এখন যা পরিস্থিতি, তাতে আলাদা করে আর কোনো নির্বাচনি প্রস্তুতি সেভাবে নিতেই হবে না! তবে গেমপ্ল্যান তৈরির আগে আরও একটি বিষয় খোলসা করে দিতে মরিয়া হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তা হল, তৃণমূলের দলীয় কোন্দলে তাদের কোনো ভূমিকা নেই। এদিন দিল্লিতে শমীকবাবু বলেছেন, ‘এনিয়ে সাধারণ মানুষের পারসেপশন যাই হোক না কেন, আমাদের তা দ্রুত ভাঙাতে হবে।’ একইসঙ্গে সোমবার বিজেপির রাজ্য সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন, ‘শুধু তৃণমূলই নয়। কংগ্রেস, সিপিএম কোনো দল থেকেই বিজেপিতে যোগদান করানো হবে না। প্রত্যেকের জন্যই বিজেপির দরজা বন্ধ।’ -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ