Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

হোম-পার্সোনাল লোন বা এফডিতে সুদ বাড়বে কি? সিদ্ধান্ত কাল

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, অপরিশোধিত তেলের চড়া দাম এবং খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি- ত্রিফলা চ্যালেঞ্জের মুখোমুখি ভারতীয় অর্থনীতি।

হোম-পার্সোনাল লোন বা এফডিতে সুদ বাড়বে কি? সিদ্ধান্ত কাল
  • ৬ অক্টোবর, ২০২৬ ১৪:৫০
Prefer us on Google

মুম্বই, ৬ অক্টোবর: দুয়ারে কড়া নাড়ছে উৎসব। তার আগে নজরে রিজার্ভ ব্যাংকের অক্টোবরের আর্থিক নীতি পর্যালোচনা বৈঠক।

Advertisement

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, অপরিশোধিত তেলের চড়া দাম এবং খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি- ত্রিফলা চ্যালেঞ্জের মুখোমুখি ভারতীয় অর্থনীতি। এর মধ্যে চোখ রাঙাচ্ছে এল নিনো সংকট। এই আবহে সোমবার থেকে মুম্বাইতে শুরু হয়েছে রিজার্ভ ব্যাংকের তিন দিনের আর্থিক নীতি পর্যালোচনা বৈঠক। আগামীকাল, ৭ অক্টোবর দুপুরে রেপো রেট ঘোষণা করবে দেশের কেন্দ্রীয় ব্যাংক। যার দিকে তাকিয়ে আছে গোটা দেশ। পাশাপাশি রিজার্ভ ব্যাংকের ঋণ নীতির প্রভাব পড়বে সরাসরি আপনার পকেটেও।

আর্থিক বিশ্লেষকদের ধারণা, অক্টোবর ও ডিসেম্বর মাসের আর্থিক নীতি পর্যালোচনা বৈঠক থেকে রেপো রেট দু’দফায় ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে রিজার্ভ ব্যাংক। মুদ্রাস্ফীতির হার আরো বৃদ্ধি পেয়ে তা উচ্চ পর্যায়েই বিচরণ করবে। সেই সম্ভাবনা থেকেই আরবিআই সুদের হার বৃদ্ধির পথে হাঁটবে বলে অনুমান বিশেষজ্ঞদের।

এই পূর্বাভাস মিলে গেলে আগামীদিনে গাড়ি, বাড়ি, ব্যক্তিগত সহ যে কোনো খুচরো ঋণের ক্ষেত্রে গ্রাহকদের উপরে চাপ পড়তে চলেছে। কারণ সুদ বাড়লে ইএমআই বাবদ আরো বেশি টাকা গুণতে হবে তাঁদের। পাশাপাশি ফিক্সড ডিপোজিটেও সুদের হার বাড়ার সম্ভাবনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ