Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

এবার ভারতেও কি সুদের হার বাড়বে? কাল সিদ্ধান্ত ঘোষণা রিজার্ভ ব্যাংকের

পাঁচ মাস আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিক কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। এই তালিকায় আছে ইউরোপ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ফিলিপিন্স।

এবার ভারতেও কি সুদের হার বাড়বে? কাল সিদ্ধান্ত ঘোষণা রিজার্ভ ব্যাংকের
  • ৪ আগস্ট, ২০২৬ ১৪:২৪
Prefer us on Google

মুম্বই, ৪ আগস্ট: পশ্চিম এশিয়া সংকট, বিশ্ব বাজারে তেলের দামে অস্থিরতার সঙ্গে দেশে বর্ষার খামখেয়ালি তো আছেই। ‘বোঝার উপর শাকের আঁটি’ ভারতীয় মুদ্রার ক্রমশ পতন। যার ফলে বাড়ছে আমদানি খরচ। সবমিলিয়ে এক কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ভারতীয় অর্থনীতি। এই পরিস্থিতিতে আগামীকাল, ৫ আগস্ট দুপুর ১২টায় মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে রিজার্ভ ব্যাংক।

Advertisement

নির্দিষ্ট সময় অন্তর ঋণনীতি পর্যালোচনা করে রিজার্ভ ব্যাংক। গতকাল থেকে শুরু হয়েছে মুম্বইতে তাদের মানিটারি পলিসি কমিটি’র (এমপিসি) বৈঠক। যা শেষ হবে আগামীকাল। এর পরে সাংবাদিক বৈঠক করবেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তখনই স্পষ্ট হবে ভবিষ্যতে সুদের হার কী হতে চলেছে।
পাঁচ মাস আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিক কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। এই তালিকায় আছে ইউরোপ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ফিলিপিন্স। যদিও আমেরিকার ফেডারেল রিজার্ভ এবং ব্যাংক অব জাপান তা অপরিবর্তিত রেখেছে। ভারতও সেই পথে হাঁটতে পারে বলে মত অর্থনীতিবিদদের।
গত জুন মাসেও রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রেখেছিল রিজার্ভ ব্যাংক। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়। উল্লেখ্য, রেপো রেটের উপর ব্যাংকগুলির আমানত ও ঋণের উপর সুদের হার নির্ভর করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ