Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ভিসা পাবেন ভোজিনহার মা

স্পেনের বিরুদ্ধে তেকাঠির নীচে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে রাতারাতি খবরের শিরোনামে উঠে আসেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

ভিসা পাবেন ভোজিনহার মা
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: স্পেনের বিরুদ্ধে তেকাঠির নীচে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে রাতারাতি খবরের শিরোনামে উঠে আসেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপের আসরে প্রথমবার খেলতে নেমে দুরন্ত পারফরম্যান্সে তাক লাগিয়ে দেন তিনি। সেই সঙ্গে প্রচারের আলোয় উঠে আসে তাঁর জীবনযুদ্ধের কাহিনি। রীতিমতো অভাবের সংসার। ভিসার টাকা জোগাড় করতে না পারায় মাকে খেলার জন্য আমেরিকায় আনতে পারেননি ৪০ বছর দূর্গপ্রহরী। ভোজিনহা এই কথা প্রকাশ্যে জানানোর পর তাঁর মাকে ভিসা প্রদানের ব্যবস্থা করছে মার্কিন দূতবাস। অন্যতম আধিকারিক হাকিম জেফ্রিস বলেন, ‘আমরা চাই না কোনো মা তাঁর সন্তানের ইতিহাস গড়ার মুহূর্ত থেকে বঞ্চিত হোক। ইতিমধ্যেই রাজ্য সচিবালয়কে ভিসা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত, কেপ ভার্দের পরবর্তী ম্যাচে তিনি গ্যালারিতে হাজির থাকবেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ