Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিবেশকর্মীদের উদ্যোগে মায়ের কাছে ফিরল বনবিড়ালের ছানা

সোক পিটে পড়ে যাওয়া একটি বনবিড়ালের ছানাকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন পরিবেশকর্মীরা।

পরিবেশকর্মীদের উদ্যোগে মায়ের কাছে ফিরল বনবিড়ালের ছানা
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: সোক পিটে পড়ে যাওয়া একটি বনবিড়ালের ছানাকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন পরিবেশকর্মীরা। ঘটনাটি আমতা ২ ব্লকের জয়পুর থানার ভাতেঘড়ি গ্রামের। দিনকয়েক আগে গ্রামের একটি গ্যাস অফিসের সোক পিটে পড়ে যায় একটি বনবিড়ালের ছানা। অফিসের কর্মী চিত্তরঞ্জন প্রামাণিক ছানাটিকে মরণাপন্ন অবস্থায় উদ্ধার করে খবর দেন পরিবেশকর্মী দীপঙ্কর পোড়েলকে। এরপর দীপঙ্কর পোড়েল ও আর এক পরিবেশকর্মী মইদুল আলি গিয়ে ছানাটিকে উদ্ধার করে নিয়ে আসেন। ছানাটিকে প্রাথমিক শুশ্রূষা করার দায়িত্ব নেন মইদুল আলির স্ত্রী তাহেরা ইয়াসমিন। পরে বাচ্চাটি কিছুটা সুস্থ হলে পরিবেশকর্মীরা বনদপ্তরের অনুমতি নিয়ে সেটিকে তার স্বাভাবিক বাসস্থানে এবং মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। পরে সায়ন দে সহ অন্য পরিবেশকর্মীরা বাচ্চাটিকে গ্যাস অফিসের কাছে নিয়ে যান। প্রায় ঘণ্টাখানেক পর মা বনবিড়াল এসে বাচ্চাকে মুখে করে নিয়ে তার বাসস্থানে চলে যায়। হাঁফ ছেড়ে বাঁচেন পরিবেশকর্মীরা। -নিজস্ব চিত্র 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ