Bartaman Logo
১০ জুন, ২০২৬

বাহারাইচে ফের বন্য পশুর আতঙ্ক! ঘুমন্ত মহিলাকে টেনে নিয়ে গেল চিতাবাঘ

বাহারাইচে ফের বন্য পশুর আতঙ্ক! ঘুমন্ত মহিলাকে টেনে নিয়ে গেল চিতাবাঘ
  • ২৭ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

লখনউ: মাত্র কয়েক মাস আগেই নেকড়ের হানায় কাঁপছিল বাহারাইচ। একাধিক শিশু, বৃদ্ধ ও মহিলার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিল। এবার ফের বন্য পশুর হানা সেই বাহারাইচেই। রাতে বাড়ির ছাদে ঘুমন্ত এক মহিলার উপর আক্রমণ করল একটি চিতাবাঘ। হামলার জেরে মৃত্যু হয়েছে ওই মহিলার।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে বাহরাইচ জেলার কাতারনিয়াঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছাকাছি অযোধ্যা পূর্বা নামে একটি গ্রামে ৪৮ বছর বয়সী ওই মহিলা তাঁর সন্তানদের নিয়ে শুয়েছিলেন। রাত ১টা ৪৫ নাগাদ আচমকা চিতাবাঘটি ঘুমন্ত মহিলার উপর আক্রমণ করে ও তাঁকে ছাদ থেকে টেনে নীচে নিয়ে যায়। বাচ্চারা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও, পরে তাঁদের চিৎকারেই পরিবারের অন্য সদস্যরাও জেগে ওঠে।

তড়িঘড়ি মহিলার খোঁজ শুরু হয়। কিছুক্ষণ পরে বাড়ি থেকে অল্পদূরে একটি ঝোপের মধ্যে মহিলার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করা হয়। দ্রুত খবর দেওয়া হয় পুলিস ও বন বিভাগেও। তারাই এসে দেহ উদ্ধার করে। ঘটনায় চিতাবাঘের আতঙ্কে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ দ্রুত প্রাণীটিকে পাকড়াও করার জন্য বন বিভাগের দ্বারস্থ হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ