Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে স্ত্রীর প্রেমিককে ধারালো অস্ত্রের কোপ

স্ত্রীর প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির পানবাড়িতে।

ময়নাগুড়িতে স্ত্রীর প্রেমিককে ধারালো অস্ত্রের কোপ
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: স্ত্রীর প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির পানবাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানবাড়ি এলাকার এক গৃহবধূ তিন মাস আগে অন্য এক যুবকের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁর দুই শিশুপুত্র রয়েছে। একমাস প্রেমিকের বাড়িতে কাটিয়ে তিনি ফের বাড়িতে ফিরে স্বামীর সঙ্গে ঘর সংসার করতে থাকেন। অভিযোগ, বৃহস্পতিবার রাতে পানবাড়ি বাজারে স্ত্রীর পুরনো প্রেমিকের সঙ্গে বধূর স্বামীর দেখা হয়। সেসময় তাদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। কিছু সময় পর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বধূর স্বামী ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়। মাথা বরাবর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার চেষ্টা করে। আক্রমণ বুঝতে পেরে ওই গৃহবধুর প্রেমিক হাত দিয়ে ঠেকাতে গেলে দু’হাতে ধারালো অস্ত্রের কোপ লাগে। জখম যুবককে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান হয়। তার হাতে ছটি সেলাই পড়েছে। পুলিস জানিয়েছে, বাজারে টোন কাটা কে নিয়ে বিবাদের সৃষ্টি হয়েছিল। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ