Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চার ম্যাচে উইকেটহীন, বুমরাহর পাশে ডু’প্লেসি

অচেনা যশপ্রীত বুমরাহ! আইপিএলে চার ম্যাচ পরেও উইকেটহীন বুমবুম। বিশ্বের সেরা পেসারের কেরিয়ারে এমনটা সচরাচর দেখা যায় না। অস্বীকারের উপায় নেই, চার ম্যাচের মধ্যে মুম্বইয়ের তিনটি হারের জন্য সমান দায়ী তিনিও।

চার ম্যাচে উইকেটহীন, বুমরাহর পাশে ডু’প্লেসি
  • ১৪ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

মুম্বই: অচেনা যশপ্রীত বুমরাহ! আইপিএলে চার ম্যাচ পরেও উইকেটহীন বুমবুম। বিশ্বের সেরা পেসারের কেরিয়ারে এমনটা সচরাচর দেখা যায় না। অস্বীকারের উপায় নেই, চার ম্যাচের মধ্যে মুম্বইয়ের তিনটি হারের জন্য সমান দায়ী তিনিও। উল্লেখ্য, ২০১৪ সালে পরপর চার ম্যাচে উইকেটহীন থেকেছিলেন বুমরাহ। পরের ম্যাচেও সাফল্য না পেলে লজ্জার সেই রেকর্ডও ভেঙে যাবে।

Advertisement

পরিসংখ্যান বলছে, চলতি আসরে চার ম্যাচে ১২২টি বল করেছেন বুমরাহ। উইকেট ০। অথচ এই বুমরাহই ক’দিন আগে বিশ্বকাপে আগুন ঝরিয়েছিলেন। আইপিএলে কেন এমন বেহাল দশা, বিস্মিত বিশেষজ্ঞরাও। তবে মুম্বইয়ের ভরাডুবির জন্য ফাফ ডু’প্লেসি শুধুমাত্র বুমরাহকে দোষারোপ করতে নারাজ। প্রাক্তন প্রোটিয়া তারকার কথায়, ‘বুমরাহর উপর নির্ভরতা কমাতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। ওর চার ওভার বাদে বাকিরা কেমন পারফর‌ম্যান্স করছে, সেটাও দেখা উচিত। হাইস্কোরিং ম্যাচে বাকিরা ওর থেকেও বেশি রান দিয়েছে। বিশেষ করে পাওয়ার প্লে’তে আরও ভালো বল করতে হবে। পাশাপাশি বুমরাহকে সঠিক পরিকল্পনামাফিক ব্যবহার করার ব্যাপারেও ভাবা উচিত ম্যানেজমেন্টের।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ