Bartaman Logo
১৬ জুন, ২০২৬

কেন দলবদল, রাজনৈতিক চাপ না অন্যকিছু? স্পষ্ট জানালেন চাড্ডা

দলবদলের পরই একের পর এক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন রাঘব চাড্ডা। এখন তিনি রাজনৈতিক মহলে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে। আপ থেকে বেরিয়ে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর থেকেই নানা প্রশ্নের মুখে পড়েন।

কেন দলবদল, রাজনৈতিক চাপ না অন্যকিছু? স্পষ্ট জানালেন চাড্ডা
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ২৭ এপ্রিল:  দলবদলের পরই একের পর এক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন রাঘব চাড্ডা। এখন তিনি রাজনৈতিক মহলে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে। আপ থেকে বেরিয়ে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর থেকেই নানা প্রশ্নের মুখে পড়েন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তাতেও ভাঁটার টান পড়ে। মাত্র একদিনে প্রায় ১০ লক্ষ ফলোয়ার কমে যায় তাঁর স্যোশ্যাল মিডিয়ায়। 

Advertisement

সাম্প্রতিক এক ভিডিও বার্তায় তাঁর রাজনৈতিক সিদ্ধান্তের নেপথ্যে কারণ ব্যাখ্যা করেছেন। ভিডিও বার্তায় রাঘব চাড্ডা বলেন, রাজনীতি করের আগে তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। পরে রাজনীতিতে যোগ দেন তিনি। তাঁর আরও দাবি, তিনি যখন আপ পার্টিতে যোগদান করেছিলেন তখনকার আপ আর এখনকার আপের পরিস্থিতি একদম আগের মতো নেই। ভিডিও বার্তায় রাঘব বলেন, ‘এখন আম আদমি পার্টি আর আগের মতো নেই। এখানে বিষাক্ত কাজের পরিবেশ তৈরি হয়েছে। কাজ করতে বাধা দেওয়া হয়। সংসদে কথা বলতেও বাধা দেওয়া হয়।’ তিনি দাবি করেন, 'আমি রাজনীতিতে কেরিয়ার গড়তে আসিনি, দলকে গড়ে তুলতে নিজের জীবনের অনেকটা সময় দিয়েছি। রক্ত, ঘাম এবং কঠোর পরিশ্রম দিয়ে দলকে এই জায়গায় এনেছি।' 

হঠাত্ আপ ছেড়ে বিজেপিতে কেন এই প্রশ্নের উত্তরেও তিনি জানান, তিনি ধীরে ধীরে বুঝতে পারেন তিনি মানুষ হিসেবে ঠিক কিন্তু ভুল দলে ছিলেন এতদিন। যা তিনি উপলব্ধ করেই এই সিদ্ধান্ত নেন। রাজনীতি ছেড়ে দেওয়া, দলের ভিতরে থেকে পরিবর্তনের চেষ্টা করা অথবা নতুন রাজনৈতিক মঞ্চে যোগ দেওয়া এই সব বিকল্প ভাবনার কথা তাঁর মাথায় এসেছে বহুবার পরে তিনি তৃতীয় বিকল্পটিকেই বেছে নেন বলে জানান এদিন। তিনি আরও বলেন, 'একজন ভুল হতে পারেন, দু’জনও ভুল হতে পারেন। কিন্তু সাতজন সাংসদ কখনও ভুল হতে পারেন না। আমরা কেউই ভয় থেকে দল ছাড়িনি হতাশা থেকে দল ত্যাগ করেছি। গত ২৪ এপ্রিল রাঘব চাড্ডা সহ আরও ৬ জন রাজ্যসভার সাংসদ গেরুয়া শিবিরে যোগ দেয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ