Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / রবিবার

হেলিপ্যাডে কেন H লেখা থাকে?

ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই খেয়াল করেছ, হেলিকপ্টার যেখানে অবতরণ করে, সেখানে একটি বড় বৃত্ত থাকে। আর বৃত্তের ভেতরে লেখা থাকে ইংরেজি অক্ষর ‘H’। যে দেশের হেলিপ্যাডই হোক না কেন, সব জায়গায় হেলিপ্যাডে H লেখা থাকে।

হেলিপ্যাডে কেন H  লেখা থাকে?
  • ৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই খেয়াল করেছ, হেলিকপ্টার যেখানে অবতরণ করে, সেখানে একটি বড় বৃত্ত থাকে। আর বৃত্তের ভেতরে লেখা থাকে ইংরেজি অক্ষর ‘H’। যে দেশের হেলিপ্যাডই হোক না কেন, সব জায়গায় হেলিপ্যাডে H লেখা থাকে। ল্যান্ডিং বোঝাতে ‘L’ কিংবা পার্কিং বোঝাতে ‘P’ লেখাও যেত। তা না করে সব সময় কেন শুধু ‘H’-ই লেখা থাকে?

Advertisement

এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে চল জেনে নেওয়া যাক হেলিপ্যাড আসলে কী? মূলত যেখানে হেলিকপ্টার অবতরণ করে সেই জায়গাকে হেলিপ্যাড বলে। জানিয়ে রাখা ভালো যে, হেলিপ্যাডে শুধুমাত্র হেলিকপ্টারই নামে। বিমান নামে রানওয়েতে। বিমান আর হেলিকপ্টারের মধ্যে পার্থক্যও বিস্তর। বিমান অনেক গতিতে অবতরণ করে রানওয়েতে। অর্থাৎ বিমান অবতরণ করার পরও রানওয়ে ধরে অনেক দূর এগিয়ে যায়, এর গতির কারণে। তাই রানওয়ে ছাড়া বিমান অবতরণ সম্ভব নয়। কিন্তু হেলিকপ্টার তেমন নয়। যেখানে খুশি অবতরণ করতে পারে। কারণ অবতরণ করার পর বিমানের মতো অনেকখানি পথ এগিয়ে যেতে হয় না। দরকার শুধু একটি হেলিপ্যাড। মূলত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হেলিকপ্টার ব্যবহার করেন। দ্রুত যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতে হয় তাঁদের। এছাড়াও দুর্গম স্থানে পৌঁছনোর জন্যও প্রয়োজন হয় হেলিকপ্টারের।
হেলিপ্যাডে সাধারণত দু’টি রং ব্যবহার করা হয়। ভালো করে খেয়াল করলে দেখবে, হেলিপ্যাডের চারপাশে একটি বৃত্ত থাকে। এই বৃত্তের রং হয় হলুদ। আর বৃত্তের মাঝে যে বড় H লেখা থাকে, এটার রং সাদা। পাইলটেরা যাতে দূর থেকে দেখেও হেলিপ্যাড চিহ্নিত করতে পারেন, সে জন্য হলুদ ও সাদা রং ব্যবহার করা হয়। H–এর পরিবর্তে অন্য কোনও চিহ্ন ব্যবহার করলে হয়তো দূর থেকে অতটা ভালো করে দেখা সম্ভব হতো না। তা ছাড়া হেলিকপ্টার বল আর হেলিপ্যাডই বল, ইংরেজি বানানের শুরুটা কিন্তু ‘H’ দিয়েই। তবে আরও একটা বড় কারণ আছে এই H লেখার পেছনে। এই চিহ্নের সাহায্যে নির্দেশ করা হয় কোন দিকে মুখ করে অবতরণ করবে হেলিকপ্টার।
তোমাদের মনে হতেই পারে, H তো দেখতে দুই পাশ থেকে একই রকম। তাহলে কোন দিকে মুখ রেখে অবতরণ করবে, তা পাইলট কীভাবে বুঝবেন? আসলে যখন H এভাবে লেখা থাকবে, তখন বুঝতে হবে হেলিকপ্টারটি এভাবে ওপর থেকে নীচের দিকে করে অবতরণ করবে। 
হেলিপ্যাড সাধারণত কংক্রিট দিয়ে তৈরি করা হয়। তবে মাঝেমধ্যে দুর্গম এলাকায় বা পাহাড়ে কাঠের তৈরি হেলিপ্যাডও দেখা গিয়েছে। অনেক ক্ষেত্রে বৃত্তের চারপাশে হলুদ রঙের পরিবর্তে ভিন্ন রংও ব্যবহার করা হয়। অনেক হেলিপ্যাডে বৃত্তের ভেতরেও রং করে দেওয়া হয়। এতে দূর থেকে পাইলটদের হেলিপ্যাড চিনতে সুবিধা হয়।
নিজস্ব প্রতিনিধি

Advertisement
সম্পর্কিত সংবাদ