Bartaman Logo
১০ জুন, ২০২৬

গর্ভবতীদের জন্য প্রকল্পে বরাদ্দ কমছে কেন? রাজ্যসভায় সরব সোনিয়া গান্ধী

গর্ভবতীদের জন্য প্রকল্পে বরাদ্দ কমছে কেন? রাজ্যসভায় সরব সোনিয়া গান্ধী
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গর্ভবতী মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মসূচিতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ হচ্ছে না। এমনকী এহেন কেন্দ্রীয় সরকারি কর্মসূচির সুবিধা এবং পরিষেবা ঠিকমতো গর্ভবতী মহিলাদের কাছে পৌঁছচ্ছেই না। বুধবার রাজ্যসভায় এই ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে 

Advertisement

সরব হলেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। ২০১৩ সালের ন্যাশনাল 
ফুড সিকিউরিটি অ্যাক্ট (এনএফএসএ) প্রসঙ্গ টেনে জিরো আওয়ারে 
তাঁর প্রশ্ন, ‘এই আইনের আওতায় গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ কর্মসূচি রয়েছে। সঠিক বাস্তবায়নের জন্য ১২ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ প্রয়োজন। অথচ ২০২৫-২৬ আর্থিক বছরে এই খাতে বরাদ্দ 
হয়েছে মাত্র আড়াই হাজার কোটি টাকা। সেক্ষেত্রে কীভাবে পরিষেবা পাবেন গর্ভবতী মহিলারা?’  
তিনি বলেন, ‘২০২২-২৩ আর্থিক বছরে এই কর্মসূচির আওতায় সারা দেশের প্রায় ৬৮ শতাংশ গর্ভবতী মহিলা মাতৃত্বকালীন আর্থিক সহযোগিতা পেয়েছেন। কিন্তু তার পরের আর্থিক বছরেই সেই হার কমে দাঁড়িয়েছে মাত্র ১২ শতাংশে।’ চরম বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তোলেন, ‘এটি কীভাবে সম্ভব হল? কেন্দ্রীয় সরকার কীভাবে ঘটতে দিল? এমনকী ২০২৫-২৬ আর্থিক বছরের জন্য যে বাজেট ঘোষণা হয়েছে, তাতে আলাদা করে সংশ্লিষ্ট ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার উল্লেখমাত্র ছিল না!’

Advertisement
সম্পর্কিত সংবাদ