Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার নির্বাচনে কেন প্রার্থী বিদেশিরা, মামলা হাইকোর্টে

০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। আর তার আগে এ রাজ্যের নির্বাচনে বিদেশী নাগরিকদের প্রার্থী হওয়ার অভিযোগকে কেন্দ্র করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে।

বাংলার নির্বাচনে কেন প্রার্থী বিদেশিরা, মামলা হাইকোর্টে
  • ১৫ মার্চ, ২০২৫ ১৫:০৩
Prefer us on Google

শুভঙ্কর বসু, কলকাতা: ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। আর তার আগে এ রাজ্যের নির্বাচনে বিদেশী নাগরিকদের প্রার্থী হওয়ার অভিযোগকে কেন্দ্র করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। 

Advertisement

মামলাকারী মানিক ফকির নামে এক ব্যক্তির দাবি, বাংলার নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিদেশি নাগরিকরা।  বিদেশিরা যাতে কোনওভাবে নির্বাচনে লড়তে না পারেন, তার নিশ্চিত করুক কলকাতা হাইকোর্ট। এই দাবিতে তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন । তাঁর অভিযোগ, ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড এবং বিভিন্ন নথি তৈরি করে নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিদেশিরা। আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে। তাই বিদেশ মন্ত্রক, জাতীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন যাতে এই বিষয়ে নজর রাখে সেই আবেদন জানিয়েছেন তিনি। বেশ কয়েকটি মামলার উদাহরণও আবেদনে উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, গত পঞ্চায়েত ভোটে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগণায় অন্য দেশের ভোটার প্রার্থী হয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা ভোটেও একি ঘটনা ঘটে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি গ্রহণ করেছেন।

গত পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদে লাভলি খাতুন নামে এক বাংলাদেশী নাগরিকের ভোটে দাঁড়ানোর পর সেখান থেকে নির্বাচনে জয়লাভ করে পঞ্চায়েত প্রধান পদে বসার নজির রয়েছে। বিষয়টি নিয়ে হাইকোর্ট পর্যন্ত জল গড়িয়েছিল। তারপর এ নিয়ে মহকুমা শাসক কে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। মহকুমা শাসক নির্দেশ মতো তদন্ত করে ওই মহিলার সমস্ত নথি যাচাই করে। শেষে দেখা যায় সত্যিই ওই মহিলা বাংলাদেশি নাগরিক। পরবর্তীতে তার প্রধান পদ খারিজ করেন মহকুমা শাসক। সেই আবহাওয়া এবার বিদেশী নাগরিকদের প্রার্থী হওয়া নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে।

Advertisement
সম্পর্কিত সংবাদ