Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মুম্বইয়ের ‘অ্যান্টিলিয়া’য় মুখ্যমন্ত্রী, আম্বানির সঙ্গে বৈঠক,বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা

সম্প্রতি মুম্বই সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাতের বিষয়টি সামনে এসেছে মঙ্গলবার। আজ মুখ্যমন্ত্রী সামজিক মাধ্যমের পোস্টে জানান, সোমবার মুম্বইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বাসভবন ‘অ্যান্টিলিয়া’য় যান তিনি।

মুম্বইয়ের ‘অ্যান্টিলিয়া’য় মুখ্যমন্ত্রী, আম্বানির সঙ্গে বৈঠক,বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি মুম্বই সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাতের বিষয়টি সামনে এসেছে মঙ্গলবার। আজ মুখ্যমন্ত্রী সামজিক মাধ্যমের পোস্টে জানান, সোমবার মুম্বইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বাসভবন ‘অ্যান্টিলিয়া’য় যান তিনি। সেখানে আম্বানি পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি পশ্চিমবঙ্গে শিল্পায়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

আজ সকালে তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, আম্বানির বাসভবনে গণেশের পুজো করার সুযোগ পান তিনি। দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য গণেশের কাছে প্রার্থনাও করেন তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও ধর্মীয় আবেগের প্রতীক হিসেবে আম্বানি পরিবারকে মা কালীর একটি বিশেষ স্মারক উপহারও দেন মুখ্যমন্ত্রী। 

সাক্ষাতের সময় পশ্চিমবঙ্গে শিল্পের প্রসার এবং কর্মসংস্থান তৈরির বিপুল সম্ভাবনা নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং রাজ্যের অর্থনৈতিক পুনরুত্থানকে এগিয়ে নিয়ে যেতে বৃহৎ বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত রাজ্য। শুভেন্দু তাঁর বার্তায় মুকেশ আম্বানি, নীতা আম্বানি এবং গোটা আম্বানি পরিবারের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে এই সাক্ষাৎ নিয়ে আম্বানি পরিবারের পক্ষ থেকে পৃথক কোনও বক্তব্য প্রকাশ্যে এসেছে কি না, তা মুখ্যমন্ত্রীর পোস্টে স্পষ্ট নয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ