Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

উদ্বেগ ভোজ্য তেল-খাদ্যপণ্যে, ফেব্রুয়ারিতে বাড়ল পাইকারি মূল্যবৃদ্ধি

এদিন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম ৪.২৮ শতাংশ বেড়েছে। এবং খনিজ তেলের মূল্যবৃদ্ধি হয়েছে ১.৮৭ শতাংশ।

উদ্বেগ ভোজ্য তেল-খাদ্যপণ্যে, ফেব্রুয়ারিতে বাড়ল পাইকারি মূল্যবৃদ্ধি
  • ১৭ মার্চ, ২০২৫ ১৮:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১৭ মার্চ: ফেব্রুয়ারিতে সামান্য বাড়ল পাইকারি মুদ্রাস্ফীতি। জানুয়ারিতে যা ২.৩১ শতাংশ ছিল, গত মাসে তা বেড়ে হয়েছে ২.৩৮ শতাংশ। মূলত জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং কলকারখানার উৎপাদন খরচ বৃদ্ধির জেরে সামগ্রিকভাবে সূচকে বৃদ্ধি বলে সোমবার কেন্দ্রের তরফে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে।

Advertisement

এদিন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম ৪.২৮ শতাংশ বেড়েছে। এবং খনিজ তেলের মূল্যবৃদ্ধি হয়েছে ১.৮৭ শতাংশ। যার ফলশ্রুতিতে জ্বালানি ও বিদ্যুৎ সূচক বৃদ্ধি পেয়েছে ২.১২ শতাংশ।

সরকারি ওই তথ্য থেকে আরও জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে পাইকারি বাজারে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার ছিল ১১.০৬ শতাংশ। সেখানে ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির হার ৩৩.৫৯ শতাংশ। নরম পানীয়রও দাম বেড়েছে। তবে সামান্যই। মাত্র ১.৬৬ শতাংশ। এদিকে, শাকসব্জির দামে স্বস্তির খবর। ৭৪.২৮ শতাংশ থেকে কমে হয়েছে ২৭.৫৪ শতাংশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ