ছাত্রীদের ছবি তোলার নির্দেশ কার? অবস্থানে এসআরএফটিআই পড়ুয়ারা
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লুকিয়ে কেন ছাত্রীদের ছবি তোলা হয়েছে? এই প্রশ্ন সামনে রেখে আরও একবার আন্দোলনের ঝাঁজ বাড়ালেন এসআরএফটিআইয়ের পড়ুয়ারা। শুক্রবার সকাল থেকে ক্যাম্পাসের গেটের বাইরে হাতে পোস্টার নিয়ে বসে পড়েন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা। দিনকয়েক আগে ছাত্র সংসদের তরফে অভিযোগ করা হয়, এক ছাত্রীর গতিবিধি এক নিরাপত্তারক্ষী তাঁর ফোনে রেকর্ড করছিলেন। তখনই বচসার সূত্রপাত। পরে এসআরএফটিআই কর্তৃপক্ষের তরফে অভিযোগ করা হয়, পড়ুয়ারা নিরাপত্তারক্ষীদের হেনস্তা করেছেন। এদিন এসআরএফটিআইয়ের পড়ুয়া অনামিকা পাল বলেন, ‘নিরাপত্তারক্ষীরা তাঁদের ব্যক্তিগত ফোনে আমাদের গতিবিধি রেকর্ড করছেন। আমরা যখন জিজ্ঞাসা করি, কার নির্দেশে? ওঁরা বলেন, আমাদের ‘বস’ নির্দেশ দিয়েছেন। উপাচার্যের কাছে প্রশ্ন, উনি কি জানেন এটাকে যৌন হয়রানি বলে? উপাচার্য এসে আমাদের কাছে বলুন, নির্দেশ তিনি দিয়েছেন কি না!’ রাত পর্যন্ত ক্যাম্পাসের গেটের বাইরে অবস্থান বিক্ষোভ চলতে থাকে। অন্যদিকে, আন্দোলনরত পড়ুয়াদের সংহতি জানিয়েছে প্রদেশ কংগ্রেসের সাংস্কৃতিক বিভাগ।

Advertisement