Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্নপূর্ণা যোজনায় ‘যোগ্য’ কারা? জানালেন মুখ্যমন্ত্রী

তবে পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি মাসের টাকা ১৭ আগষ্ট থেকে যোগ্যদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

অন্নপূর্ণা যোজনায় ‘যোগ্য’ কারা? জানালেন মুখ্যমন্ত্রী
  • ১২ আগস্ট, ২০২৬ ২০:২৯
Prefer us on Google

কলকাতা, ১২ আগস্ট: লক্ষ্মীর ভাণ্ডারের দেড় হাজার টাকার পরিবর্তে প্রতি মাসে ৩,০০০ টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। বিধানসভা নির্বাচনের ‘সংকল্প পত্রে’ এমনই প্রতিশ্রুতি ছিল বিজেপির। সেই অনুযায়ী রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসে চালু করে ‘অন্নপূর্ণা যোজনা’। বাতিল হয় তৃণমূল আমলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’। কিন্তু এই প্রকল্পের লাভ সবাই পাবেন কি? তা নিয়ে সংশয় শুরু থেকেই। বিগত দু’মাস প্রথম সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও, তৃতীয় বা আগষ্ট মাসে তা হয়নি। যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছিল সবাই কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবে? ‘যোগ্যতার’ শর্ত কী? অবশেষে বিষয়টি স্পষ্ট করল রাজ্য সরকার।

Advertisement

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কোনো মহিলার মাসিক উপার্জন ১০ হাজার টাকার বেশি হলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি মাসের টাকা ১৭ আগষ্ট থেকে যোগ্যদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী আর কী জানালেন, একঝলকে দেখে নেওয়া যাক:

  • গ্রামীণ এলাকায় তিন কক্ষের বাড়ি থাকলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে।
  • কলকাতা সহ সাতটি পুরসভা এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলেও মিলবে না অন্নপূর্ণা যোজনা।
  • বিশেষ ক্ষমতাসম্পন্ন এবং পিএম কিষান প্রাপকদের দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা।
  • ২৫ থেকে ৬০ বছরের মধ্যে ৩ হাজারের টাকার কম কেউ ভাতা পেলে, যেটি বেশি অর্থাৎ ৩ হাজার টাকার অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।
  • অন্নপূর্ণা যোজনার জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে কত টাকা খরচ হবে? মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী আট মাসের জন্য ৩৫ হাজার কোটি টাকা বাজেট ধরেছিলাম। কিন্তু, মনে করা হচ্ছে ৪৮ থেকে ৫০ হাজার কোটি টাকা লাগবে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ