Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে তৃণমূলের পার্টি অফিস থেকে সাদা থান উদ্ধার, চাঞ্চল্য

বোলপুরের কঙ্কালীতলা অঞ্চলের আমডহরা গ্রামে তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে বেশ কয়েকটি সাদা থান উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বোলপুরে তৃণমূলের পার্টি অফিস থেকে সাদা থান উদ্ধার, চাঞ্চল্য
  • ২৩ মে, ২০২৬ ১৮:২৮
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর : বোলপুরের কঙ্কালীতলা অঞ্চলের আমডহরা গ্রামে তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে বেশ কয়েকটি সাদা থান উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমনকি এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের ফল প্রকাশের পর থেকেই ওই দলীয় কার্যালয়টি বন্ধ অবস্থায় ছিল। শনিবার এলাকার কিছু বিজেপি কর্মী কার্যালয়টি খুলে ভিতরে প্রবেশ করেন। সেখানে তৃণমূলের পতাকা, ফেস্টুনের পাশাপাশি বেশ কিছু সাদা থান মজুত অবস্থায় দেখতে পান তাঁরা। এরপর বিজেপি কর্মীরা ওই থানগুলি উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। বিজেপির অভিযোগ, ভোটে পরাজয়ের পর বিজেপি সমর্থকদের ভয় দেখানোর উদ্দেশ্যেই তৃণমূলের কর্মীরা এই সাদা থানগুলি আগে থেকে মজুত করে রেখেছিল। বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে পাঠানোই তাদের উদ্দেশ্য ছিল। বিজেপির আরও দাবি, রাজনৈতিক সন্ত্রাস ও আতঙ্কের পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এমন পরিকল্পনা ছিল তৃণমূলের। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ