Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সঙ্গী প্রেমিকা গৌরী, কোন চলচ্চিত্র উৎসবে গেলেন আমির?

কয়েকদিন আগেই প্রেমিকা গৌরী স্প্র্যাটের হাত ধরে মুম্বই ছেড়েছিলেন আমির খান। বিমানবন্দরে তাঁদের একসঙ্গে ফ্রেমবন্দি করেছিলেন পাপারাৎজিরা।

সঙ্গী প্রেমিকা গৌরী, কোন চলচ্চিত্র উৎসবে গেলেন আমির?
  • ১৭ আগস্ট, ২০২৫ ১৮:০৮
Prefer us on Google

কয়েকদিন আগেই প্রেমিকা গৌরী স্প্র্যাটের হাত ধরে মুম্বই ছেড়েছিলেন আমির খান। বিমানবন্দরে তাঁদের একসঙ্গে ফ্রেমবন্দি করেছিলেন পাপারাৎজিরা। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই মুহূর্ত। যদিও তখন জানা যায়নি, কোথায় যাচ্ছেন দু’জনে? অবশেষে সেই উত্তর মিলল। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে যোগ দিতে গিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। যুগল ছাড়াও রয়েছেন ‘সিতারে জমিন পর’ ছবির পরিচালক আর এস প্রসন্ন। প্রতি বছরই এই ফিল্ম ফেস্টিভ্যালে তারকা সমাবেশ চোখে পড়ার মতো। এ বছরও তার অন্যথা হচ্ছে না। আমির ছাড়াও এবার অভিনেত্রী অদিতি রাও হায়দারি, বীর দাস, তিলোত্তমা দাস, জিম শ্রভ, সুজিত সরকার, অশ্বিনী আইয়ার তিওয়ারি, মুকেশ ছাবরা সহ আরও অনেকে। উৎসবে যোগ দিয়ে উচ্ছ্বসিত আমির। তিনি বলেন, ‘মেলবোর্নের চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পেরে আপ্লুত। দর্শক ও সংস্কৃতিকে কাছাকাছি আনার জন্য দারুণ উদ্যোগ এটা।’ গত জুন মাসে মুক্তি পেয়েছে আমিরের ‘সিতারে…’। প্রেক্ষাগৃহের পর ইউটিউবে ‘পে পার ভিউ’ মডেলে ছবিটি মুক্তি পেয়েছে। দর্শক ও সমালোচক মহলে প্রশংসিত সিনেমাটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ