Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পশ্চিমবঙ্গে কোন জেলায় কোন দফায় ভোট?

প্রকাশিত হল বাংলার নির্বাচন ২০২৬ নির্ঘন্ট। রবিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন

পশ্চিমবঙ্গে কোন জেলায় কোন দফায় ভোট?
  • ১৫ মার্চ, ২০২৬ ১৮:০৩
Prefer us on Google

প্রকাশিত হল বাংলার নির্বাচন ২০২৬ নির্ঘন্ট। রবিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন। এ বার রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষণায় জানানো হয়েছে, প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। এই দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল, যেখানে বাকি ১৪২টি আসনে ভোট পড়বে। কোন জেলা কোন দফায় দেখে নেওয়া যাক এক নজরে-

Advertisement

প্রথম দফায়: মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিন দিনাজপুর

দ্বিতীয় দফায়: কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া

Advertisement
সম্পর্কিত সংবাদ