Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানো কবে শুরু হবে? হলফনামা তলব হাইকোর্টের

ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা লাগানো সংক্রান্ত মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানো কবে শুরু হবে? হলফনামা তলব হাইকোর্টের
  • ২২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা লাগানো সংক্রান্ত মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসি ক্যামেরা কবে নাগাদ বসানো হবে, তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা রাজ্য সরকার—কোনও পক্ষই অবস্থান স্পষ্ট করছে না। যে কারণে শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চের নির্দেশ, নিরাপত্তারক্ষী মোতায়েন ও সিসি ক্যামেরা লাগানোর কাজ করতে কতদিন সময় লাগবে, বিশ্ববিদ্যালয় ও রাজ্যকে সেই সময়সীমা উল্লেখ করে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগাতে ও নিরাপত্তারক্ষী মোতায়েন করতে আগেই ৬৭ লক্ষের বেশি টাকা বরাদ্দ করেছে রাজ্য অর্থদপ্তর। কিন্তু তারপরও কবে নাগাদ এই কাজ শুরু হবে, তা নিয়ে কোনও পক্ষই কিছু বলতে পারছে না। যে কারণে এদিন সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ফের এই মামলার শুনানি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ