Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কলেজে ব্যাগ খুলতেই মিলল উইয়ে ধরা রাশি রাশি টাকা, তৃণমুলকে কটাক্ষ সজলের

কলকাতার ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে পাওয়া গেল কাঁড়ি কাঁড়ি টাকা।

কলেজে ব্যাগ খুলতেই মিলল উইয়ে ধরা রাশি রাশি টাকা, তৃণমুলকে কটাক্ষ সজলের
  • ২ জুন, ২০২৬ ২০:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে পাওয়া গেল কাড়ি কাড়ি টাকা। জোড়া সুটকেস খুলতেই বেরোলো উই ধরা টাকার একাধিক বান্ডিল। আজ মঙ্গলবার ইউনিয়ন রুম পরিস্কার করার সময় আলমারি থেকে পাওয়া গিয়েছে টাকা ভর্তি দুটি সুটকেস। এই ঘটনার জেরে মধ্য কলকাতার এই শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

Advertisement

 

জানা গিয়েছে, বিপুল সংখ্যক উই ধরা টাকা দেখে সাফাই কর্মীরাই পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ। শুরু হয় তদন্ত। এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর অভিযোগ, সুরেন্দ্রনাথ কলেজে ভর্তির বিনিময়ে তৃণমূলের ছাত্রনেতারাই কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। চাকরি নিয়ে দুনীর্তির পাশাপাশি শিক্ষা নিয়েও দুনীর্তি হয়েছে । উদ্ধার হওয়া উই ধরা টাকার মোট অঙ্ক কয়েক লক্ষ টাকা হতে পারে বলে দাবি করেছেন সজল। এছাড়াও তিনি জানান ছাত্র সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠানের তহবিলে দেড় কোটি টাকা জমা রয়েছে। কলেজের ছাত্র সংসদের জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মূলত ৫০-১০০ টাকা নেওয়া হত। সেই কালেকশন থেকে কখনও বছরে দেড় কোটি টাকা ছাত্র সংসদের তহবিলে আসতেই পারে না। সজল ঘোষের দাবি, ভর্তি-দুর্নীতিতে জড়িত তৃণমূলের ছাত্র নেতাদের গ্রেপ্তার করলেই এই বিপুল টাকার রহস্যের সমাধান করা সম্ভব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ