Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

রাশিয়ায় হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ, দেশবাসীকে ‘ম্যাক্স’ ব্যবহারের আবেদন পুতিন সরকারের

‘ম্যাক্স’ নামে নিজস্ব একটি নতুন মেসেজিং প্ল্যাটফর্ম তৈরি করেছে রাশিয়া। এটি তৈরিতে অর্থ ঢেলেছে পুতিন সরকারও। হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে সরকারি নতুন এই প্ল্যাটফর্মকে জনপ্রিয় করে তুলতে জোরদার প্রচারও চলছে।

রাশিয়ায় হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ, দেশবাসীকে ‘ম্যাক্স’ ব্যবহারের আবেদন পুতিন সরকারের
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

মস্কো, ১২ ফেব্রুয়ারি: রাশিয়ায় পুরোপুরি নিষিদ্ধ হোয়াটসঅ্যাপ। স্থানীয় আইন ভঙ্গের অভিযোগে মার্কিন সংস্থা মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হল। এমনই জানানো হয়েছে ক্রেমলিনের তরফে।

Advertisement

‘ম্যাক্স’ নামে নিজস্ব একটি নতুন মেসেজিং প্ল্যাটফর্ম তৈরি করেছে রাশিয়া। এটি তৈরিতে অর্থ ঢেলেছে পুতিন সরকারও। হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে সরকারি নতুন এই প্ল্যাটফর্মকে জনপ্রিয় করে তুলতে জোরদার প্রচারও চলছে। তার মধ্যে হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হল পুতিনের দেশে।
এই প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেন, ‘রাশিয়ার আইন মেনে চলতে রাজি হচ্ছিল না মেটা। যে কারণে এমন কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এই নির্দেশিকা ইতিমধ্যে কার্যকরও হয়েছে।’ বিকল্প হিসেবে দেশবাসীকে নতুন ‘ম্যাক্স’ অ্যাপটি ব্যবহারের আবেদন করেন তিনি। বলেছেন, ‘ম্যাক্স সম্পূর্ণ দেশীয় একটি মেসেজিং প্ল্যাটফর্ম। এটি আরও উন্নত করার কাজ চলছে। তবে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে সাধারণ মানুষ ম্যাক্স ব্যবহার করতে পারেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ