Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস হাওয়া অফিসের? জানুন

দক্ষিণবঙ্গে আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বীরভূম, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি। বিস্তারিত পড়ুন।

আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস হাওয়া অফিসের? জানুন
  • ২৩ জুলাই, ২০২৬ ১০:৩৩
Prefer us on Google

কলকাতা, ২৩ জুলাই: কখনও ভারী বৃষ্টি, তো কখনও ইলশেগুঁড়ি! গত কয়েকদিন থেকে এভাবেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বাদ নেই কলকাতাও। আজ, বৃহস্পতিবারও শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে বয়ে যাবে দমকা ঝোড়া হওয়া। মোটের উপরে আকাশ থাকবে মেঘলা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তা রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। পাশাপাশি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা। 
আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা জেলায়। আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। 
পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরে। আগামীকাল ও পরশুদিন অর্থাৎ শুক্র-শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। তবে রবিবার থেকে বৃষ্টি বাড়বে। সেদিন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ