নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের সামগ্রিক উন্নয়নের জন্য কোন কোন বিভাগে কী কী প্রয়োজন, সেই রিপোর্ট চাইলেন এলাকার নবনির্বাচিত বিধায়ক তথা চিকিৎসক ডাঃ ইন্দ্রনীল খান। শনিবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে যান বেহালা পশ্চিম কেন্দ্রে বিজেপি’র নবনির্বাচিত এই চিকিৎসক-বিধায়ক। সুপারকে বলেন, এলাকার মানুষের প্রয়োজনে অবিলম্বে কার্ডিওলজি ও ট্রমা কেয়ার পরিষেবা ঢেলে সাজানো প্রয়োজন। সেজন্য যা যা দরকার, আমায় লিখিতভাবে জানান। এরই পাশাপাশি সর্পাঘাতের টিকা এবং কুকুরে কামড়ানোর ইঞ্জেকশনের যাতে কোনো আকাল না হয়, ইমার্জেন্সি সিজারিয়ান প্রসব করতে যাতে কোনো ঢিলেমি না থাকে, সেকথাও জানিয়ে আসেন।



