Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনে আজ ইতালির সামনে ওয়েস্ট ইন্ডিজ

ইডেনে বৃহস্পতিবার সকালে ইতালির বিরুদ্ধে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ‘সি’ গ্রুপ থেকে ইতালি আগেই ছিটকে গিয়েছে।

ইডেনে আজ ইতালির সামনে ওয়েস্ট ইন্ডিজ
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডেনে বৃহস্পতিবার সকালে ইতালির বিরুদ্ধে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ‘সি’ গ্রুপ থেকে ইতালি আগেই ছিটকে গিয়েছে। তিন ম্যাচে তাদের সংগ্রহ ২ পয়েন্ট। অন্যদিকে, ক্যারিবিয়ানরা সমসংখ্যক ম্যাচে ৬ পয়েন্টে পেয়ে উঠেছে সুপার এইটে। মুম্বইয়ে ২৩ ফেব্রুয়ারি জিম্বাবোয়ে ও আমেদাবাদে ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে শাই হোপের দল। সুপার এইটে তাদের তৃতীয় ম্যাচ ইডেনে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ১ মার্চ। তার আগে কন্ডিশনের সঙ্গে পরিচিত হয়ে ওঠার সুযোগ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। 

Advertisement


এদিকে, কলম্বোয় মুখোমুখি শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে। দু’দলই উঠেছে সুপার এইটে। হোমটিম শ্রীলঙ্কা ‘বি’ গ্রুপের তিনটি ম্যাচই জিতেছে। দাসুন শানাকার দলের সংগ্রহ ৬ পয়েন্ট। অন্যদিকে, জিম্বাবোয়েও অপরাজিত। তবে অস্ট্রেলিয়া বধের পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। যদিও তাতে ক্ষতি হয়নি। বরং ওই এক পয়েন্টই পরের পর্বের ছাড়পত্র এনে দেয়। নিশ্চিত করে অস্ট্রেলিয়ার বিদায়। সিকন্দার রাজাদের পকেটে তাই ৫ পয়েন্ট। বৃহস্পতিবার প্রেমদাসা স্টেডিয়ামে দু’দলই চাইবে জয়ের আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে সুপার এইটে উঠতে। চিপকে দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান-কানাডা। উভয় দলেরই বিদায় ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে। রশিদ খানের দল অবশ্য চাইবে শেষ ম্যাচ জিতে দেশে ফিরতে।ওয়েস্ট ইন্ডিজ-ইতালি (সকাল ১১টা)  শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে (দুপুর ৩টে)  আফগানিস্তান-কানাডা (সন্ধ্যা ৭টা) * সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ