Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ওড়িশায় আটক শ্রমিকদের ফেরাতে পদক্ষেপ নবান্নের

ওড়িশায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে উদ্যোগী নবান্ন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, বীরভূম জেলার নলহাটি ২ নম্বর ব্লকের ১৬ জন শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গত ২৫ জুন আটক করে ওড়িশার রেমুনা থানার পুলিস।

ওড়িশায় আটক শ্রমিকদের ফেরাতে পদক্ষেপ নবান্নের
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওড়িশায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে উদ্যোগী নবান্ন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, বীরভূম জেলার নলহাটি ২ নম্বর ব্লকের ১৬ জন শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গত ২৫ জুন আটক করে ওড়িশার রেমুনা থানার পুলিস। অভিযোগ, তাঁদের ফোনও কেড়ে নেওয়া হয়। এমনকী তাঁদের সঙ্গে পরিবারের লোকজনের যোগাযোগ করতে দেওয়া হয়নি। বাড়ির লোকেরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এই ১৬ জন শ্রমিকের সম্পর্কে যাবতীয় নথি চেয়ে পাঠাল নবান্ন। বীরভূমের জেলাশাসক বিধান রায়কে সেই সমস্ত নথি নবান্নে পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ