Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আদ্রা ডিভিশনে ফের আজ থেকে সপ্তাহব্যাপী রোলিং ব্লক, ভোগান্তি

আদ্রা ডিভিশনে সপ্তাহব্যাপী রোলিং ব্লক শুরু হয়েছে, ফলে একাধিক ট্রেন বাতিল। সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি। বিস্তারিত পড়ুন।

আদ্রা ডিভিশনে ফের আজ থেকে সপ্তাহব্যাপী রোলিং ব্লক, ভোগান্তি
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: সাধারণ মানুষের হয়রানির শেষ নেই। দক্ষিণ -পূর্ব রেলের আদ্রা ডিভিশন আবার সপ্তাহব্যাপী ট্রাফিক কাম রোলিং ব্লক নিয়েছে। যার জন্য এ’সপ্তাহেও একাধিক ট্রেন বাতিল হয়েছে। পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।  এর ফলে রেল পরিষেবার বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষুব্ধ। অভিযোগ, মাল পরিবহনকারী ট্রেন বেশি করে চালানোর জন্য লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। বর্তমানে রেল মুনাফার জন্য কাজ করছে। এদিকে রেল প্রশাসনের তরফে আজ, সোমবার থেকে আগামী ২ আগস্ট রবিবার পর্যন্ত কাজ করা হবে।

Advertisement

আদ্রা ডিভিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ৬৮০৮৯/ ৬৮০৯০ (আদ্রা -মেদিনীপুর) মেমু প্যাসেঞ্জার ২৮ ও ৩১ জুলাই  এবং ২ আগস্ট পরিষেবা বাতিল করা হয়েছে। একেই ভাবে ৬৮০৭৭/৬৮০৭৮ (আদ্রা-ভাগা) মেমু প্যাসেঞ্জার ২ আগস্ট পরিষেবা বাতিল হয়েছে। পাশাপাশি ৬৮০৪৬ / ৬৮০৪৫ (আসানসোল- আদ্রা) মেমু প্যাসেঞ্জার আজ সোমবার  ও ৩০ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট বাতিল করা হয়েছে। অন্যদিকে ৬৩৫৯৪ / ৬৩৫৯৩ (আসানসোল- পুরুলিয়া) প্যাসেঞ্জার আজ, সোমবার এবং ৩০ জুলাই বাতিল থাকবে। এবং ৬৮০৫৬ (টাটা- আসানসোল ) মেমু প্যাসেঞ্জার ২৮ ও ২৯ জুলাই এবং ১ ও ২ আগস্ট বাতিল করা হয়েছে। এবং ৬৮০২৩ / ৬৮০২৪ (ঝাড়গ্রাম -পুরুলিয়া) মেমু ২৮ ও ৩০ জুলাই এবং ২ আগস্ট বাতিল করা হয়েছে। বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, ৬৮০৫৬/ ৬৮০৬০ (টাটা - আসানসোল- বরাভূম) মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ৩১ জুলাই আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিন আদ্রা -আসানসোল অংশে পরিষেবা বাতিল থাকবে। ৬৩৫৯৪/৬৩৫৯৩ (আসানসোল -পুরুলিয়া) মেমু প্যাসেঞ্জার ২৯ জুলাই এবং ১ আগস্ট আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিনগুলিতে আদ্রা -পুরুলিয়ার মধ্যে পরিষেবা বাতিল থাকবে। ১৮১১৬/ ১৮১১৫ (চক্রধরপুর -গোমো) প্যাসেঞ্জার ২৮, ৩১ জুলাই ও ২ আগস্ট মহুদা স্টেশন পর্যন্ত চলবে। ট্রেনটির পরিষেবা তিন দিন মহুদা -গোমো অংশে বাতিল থাকবে। পাশাপাশি ৬৮০৫৫ / ৬৮০৫৬ (আসানসোল- টাটা) মেমু ৩০ জুলাই আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিন বাকি অংশে পরিষেবা বাতিল থাকবে।
এছাড়া ৬৮০৬০ (আসানসোল -বরাভূম) ২৮ ও ২৯ জুলাই  ও ১ এবং ২ আগস্ট আদ্রা স্টেশন পর্যন্ত আংশিক ভাবে যাত্রা শুরু করবে। ফলে ওইদিনে আসানসোল - আদ্রা অংশে পরিষেবা বাতিল থাকবে। ৬৮০৫৫ ( আসানসোল -টাটা)  ২৮ ও ২৯ জুলাই এবং ১ ও২ আগস্ট আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিন আদ্রা - টাটা অংশে পরিষেবা বাতিল থাকবে।
বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্তের পাশাপাশি ১৮০৩৫ (খড়গপুর -হাটিয়া) এক্সপ্রেস ২৭,৩০ ও ৩১ জুলাই খড়গপুর থেকে নির্ধারিত সময়ের ১ ঘন্টা দেরিতে যাত্রা শুরু করবে। অন্যদিকে ১৮০৩৬ (হাটিয়া -খড়গপুর) এক্সপ্রেস ২৮ জুলাই হাটিয়া থেকে এক ঘন্টা বিলম্বে ছাড়বে। এবং ১৮৬০১ (টাটা -হাটিয়া) এক্সপ্রেস ৩০ জুলাই এবং ২ আগস্ট টাটা থেকে ১ ঘন্টা দেরিতে ছাড়বে। আধিকারিকদের দাবি, রেল চলাচলের বিষয়টি উচ্চ দপ্তরের উপর নির্ভর করে। রেললাইনের সুরক্ষা, যাত্রীদের সুনিশ্চিত যাতায়াতের জন্য কাজ করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ